ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় – বর্ণমালা টেলিভিশন

ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ | ৫:৪৩ 17 ভিউ
আমরা অনেকেই মনে করি ওজন ঠিক রাখতে হলে খাবার পরিমাণে কম খেলেই তা যথেষ্ট। তবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। এমনকি ব্যক্তিভেদে খাবার খাওয়ার পরিমাণও আলাদা হবে। আবার যারা ব্যস্ত তারা ব্যায়াম করার সময় পান না। ব্যায়াম না করেও ওজন নিয়ন্ত্রণ করা যায়। একজন মানুষের উচ্চতা যদি ১৬৫ সেন্টিমিটার হয় এবং তার ওজন ৬৫ কেজি হয়, তাহলে নিজের জন্য উপযুক্ত ওজনের কাছাকাছি থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু ওজন ধরে রাখার নিয়ম সবার জন্য এক নয়। একজন রিকশাচালক সারাদিন শারীরিক পরিশ্রম করেন। তার ক্যালোরির চাহিদা একজন ব্যাংক কর্মকর্তার তুলনায় বেশি হতে পারে। অন্যদিকে, ব্যাংকে বসে কাজ করা একজন মানুষের শারীরিক কর্মকাণ্ড কম। তাই দুজনের খাবারের পরিমাণ ও দৈনিক ক্যালোরির চাহিদাও এক হবে না। মূল বিষয় হলো আপনি যত ক্যালোরি খরচ করছেন, আপনার খাবারের পরিমাণ ও ক্যালোরির ভারসাম্য তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তবে শুধু ক্যালোরি হিসাব করলেই হবে না। আমাদের খাওয়ার অভ্যাস, শারীরিক পরিশ্রম এবং দৈনন্দিন আচরণ—সবকিছুর দিকে নজর দিতে হবে। অতিরিক্ত খাওয়া থেকে সতর্ক থাকুন চাইনিজ রেস্টুরেন্ট, পার্টি বা কোনো অনুষ্ঠানে গেলে অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া হয়ে যায়। তাই খাবারের সময় নিজের পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। নিয়মিত হাঁটুন ও নড়াচড়া করুন যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের নিয়মিত বিরতি নিয়ে উঠে দাঁড়ানো ও হাঁটার অভ্যাস করা উচিত। প্রয়োজনে প্রতি ৩০ মিনিটে কিছুক্ষণ দাঁড়ানো এবং দীর্ঘ সময় বসে থাকার পর হাঁটাহাঁটি করা যেতে পারে। ব্যায়ামের জন্য সবসময় জিমে যেতে হবে বিষয়টি এমন নয়। নিয়মিত হাঁটা, সিঁড়ি ব্যবহার করা কিংবা দৈনন্দিন কাজের মধ্যে শারীরিক কর্মকাণ্ড বাড়ানোও গুরুত্বপূর্ণ। অভ্যাস পরিবর্তন করাই আসল চ্যালেঞ্জ ওজন নিয়ন্ত্রণ একদিনের কাজ নয়। বারবার মনে করিয়ে দেওয়া, নিজের অগ্রগতি দেখা এবং নিয়মিত অনুসরণ করলে ভালো অভ্যাস তৈরি করা সহজ হয়। ওজনের পাশাপাশি রক্তচাপ ও রক্তের শর্করার দিকেও নজর দিন নিজের ওজন, রক্তচাপ ও রক্তের শর্করা নিয়মিত পর্যবেক্ষণ করা স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ। অতিরিক্ত লবণ এড়িয়ে চলা এবং অতিরিক্ত মিষ্টি খাবার কমানোও উপকারী হতে পারে। সুস্থ থাকার জন্য বড় কোনো পরিবর্তনের অপেক্ষা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই তৈরি করতে পারে বড় পরিবর্তন। লেখক: অধ্যাপক ডা. খাজা নাজিম উদ্দিন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক