ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা – বর্ণমালা টেলিভিশন

ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ | ৫:৩০ 101 ভিউ
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি না নিয়েই বেসরকারি সাবমেরিন ক্যাবল নির্মাণের লাইসেন্স পাওয়া তিন প্রতিষ্ঠান ব্যান্ডউইথ ব্যবসায় একজোট হওয়ার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, কনসোর্টিয়াম গড়ে দেশের ইন্টারনেট ব্যবসার বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। মন্ত্রণালয়ের বক্তব্য, প্রতিষ্ঠান তিনটিকে আলাদা আলাদা লাইসেন্স দেওয়া হয়েছে, একসঙ্গে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়নি। মন্ত্রণালয় এমন উদ্যোগকে আইনবিরুদ্ধ এবং বাজার নিয়ন্ত্রণের কৌশল বলে মনে করছে। তবে কোম্পানিগুলোর দাবি, লাইসেন্স দেওয়ার সময় জোটবদ্ধভাবে ব্যবসা করার ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। দেশের প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সালের শেষ দিকে সামিট কমিউনিকেশনস, সিডিনেট কমিউনিকেশন্স ও মেটাকোর সাবকম মিলে কনসোর্টিয়াম গঠন করে। প্রকল্পটিতে তিন কোম্পানি এ পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। সাতটি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ছাড়পত্র এখনো মেলেনি। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আপত্তিতে প্রকল্পটি নতুন জটিলতায় পড়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মন্ত্রণালয়ের আগাম অনুমোদন ছাড়া আলাদা লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোর যৌথ কনসোর্টিয়াম গঠনের সুযোগ নেই। তাঁর ভাষ্য, কোম্পানিগুলো অনুমতি না নিয়েই কনসোর্টিয়াম করেছে। সরকারের তৃতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৬ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, বেসরকারি সাবমেরিন ক্যাবল চালু হলে সরকারের ১ হাজার ২০০ কোটি টাকার কী হবে। সিডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মশিউর রহমান জানান, ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় নয়টি লাইসেন্সের মধ্যে সাতটির অনুমোদন তাঁরা পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রও রয়েছে। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি চিঠির কারণে কাজ আটকে আছে। অক্টোবরের মধ্যে ছাড়পত্র পেলে নভেম্বরে কাজ শুরু করে ফেব্রুয়ারিতে কার্যক্রম চালুর আশা করছেন তাঁরা। সাধারণ আইএসপি ও ছোট ইন্টারনেট ব্যবসায়ীদের আশঙ্কা, তিন কোম্পানির এই জোট বাজারে সিন্ডিকেট গড়ে ব্যান্ডউইথের দাম নিয়ন্ত্রণ করতে পারে। এমন হলে ক্ষুদ্র অপারেটররা প্রতিযোগিতায় টিকতে না-ও পারে এবং গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। বিষয়টি তদন্তে বিটিআরসির জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। দেশে ব্যান্ডউইথের ঘাটতি দেখা দিতে পারে—এমন আশঙ্কা নিয়েও প্রশ্ন উঠেছে। বর্তমানে দুটি সাবমেরিন ক্যাবলের মোট সক্ষমতা প্রায় ৭ হাজার জিবিপিএস। ২০২৭ সালে সি-মি-উই-৬ চালু হলে সরকারি সক্ষমতা বেড়ে ৩৪ হাজার জিবিপিএসে পৌঁছাবে। বিটিআরসির হিসাব অনুযায়ী, ২০৩০ সালে দেশের ব্যান্ডউইথের চাহিদা হতে পারে ৩০ হাজার জিবিপিএস। অথচ ২০২৭ সালের মধ্যেই সরকারি সাবমেরিন ক্যাবল ও আইটিসির সম্মিলিত সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস ছাড়িয়ে যাওয়ার কথা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী