নিউজ ডেক্স
আরও খবর
সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন?
স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি
নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি
৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট
দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান
স্পাইডারম্যান নিয়ে নিজের পুরোনো মন্তব্য থেকে সরে এলেন হল্যান্ড
‘ব্যথা’ নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার
কাব্যিক আবেগ আর মেলানকোলি সুরে সাজানো তুন গান ‘এই ব্যথা’ নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির কথার রচয়িতা মাহি ফ্লোরা, সুর করেছেন এহসান রাহি, এবং সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর আয়োজনে এর ভিডিও নির্মাণের কাজ করেছেন শুভব্রত সরকার।
সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে গানটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদারসহ গীতিকার ও সুরকার তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ সঙ্গীতাঙ্গনের অনেকে।
গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘অনেকদিন পরে এমন আয়োজন করতে পারছি, তাই আনন্দিত। টিমের প্রত্যেকেই নিজের সেরাটা দিয়েছে। আরো বিশেষ ব্যাপার হলো, আজ আমার বড় কন্যার জন্মদিন—এমন দিনে গানটির প্রকাশ আমাকে মুগ্ধতার অন্য জগতে নিয়ে গেছে। ভিডিওটি আমাদের দেশে একেবারেই নতুন ধরনের, যা শ্রোতাদের জন্য ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করি।’
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘‘বাপ্পা দা’র ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করি গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’’
গানটির ভিডিও ডিএমএস-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। পাশাপাশি এটি দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।