বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাংবাদিকসহ ২৬ আসামি কারাগারে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫
১০:২৪ পূর্বাহ্ণ
158 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাংবাদিকসহ ২৬ আসামি কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:২৪ 158 ভিউ
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন। জামিন নামঞ্জুর হওয়া আসামিরা হলেন- জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য আলী আহমদ, ফজলুর রহমান, ইকবাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আহমদ সাগর, সাইদুর রহমান সাইদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সালেহ আহমদ, এতিমখানার শিক্ষক মারুফ আহমদসহ ২৬ নেতাকর্মী। আত্মসমর্পণকারী আসামিদের মধ্যে কারো কারো বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে তারা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের শর্ত মোতাবেক সোমবার আদালতে আত্মসমর্পণ করেন তারা। এদিকে আদালতে আত্মসমর্পণ করতে আসা নেতাকর্মীদের ওপর ডিম ছুঁড়ে শারীরিকভাবে হেনস্থা করেছে মামলার বাদী, স্বাক্ষীসহ উপস্থিত বিক্ষুব্ধ জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উত্তেজিত জনতাকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন বলেন, চার মামলায় ২৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট জকিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে থানায় একটি মামলা রুজু ও আদালতের নির্দেশে বিস্ফোরক আইনে জকিগঞ্জ থানায় আরও তিনটি মামলা রেকর্ড করে পুলিশ। ওই চার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মী, বিএনপি নেতা, জামায়াত নেতা, শিক্ষক, সাংবাদিক ও ব্যাংকারসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক