নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বৈশাখের মেলায় ঘুরতে এনে গৃহবধূকে জবাই করে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে পয়লা বৈশাখের মেলায় ঘুরতে এনে লাকি বেগম ফুন্নি (১৮) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় নিহতের স্বামী সাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার রাত ৯টার দিকে একলাশপুর হাফেজ মহি উদ্দিনের মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাকি বেগম তার স্বামী শাকিবের সঙ্গে নোয়াখালী মেডিকেল কলেজ এলাকার বেদে পল্লীতে থাকতো।
পুলিশ জানায়, এক বছর আগে লাকির সঙ্গে সাকিবের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে মনমালিন্য চলছিল। সোমবার বিকালে পয়লা বৈশাখ উপলক্ষে লাকিকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে সাকিব। সন্ধ্যায় মেডিকেল কলেজে এলাকা থেকে দুজনে একসঙ্গে একলাশপুর মেলায় আসে।
কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা দুজন নাগরদোলায় উঠে। নাগরদোলার ভেতরে লাকিকে জবাই করে দেয় শাকিব। পরে বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন সাকিবকে আটক করে মেলায় কর্তব্যরত পুলিশের হাতে সোপর্দ করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত সাকিবকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
