বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও – বর্ণমালা টেলিভিশন

বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ | ৬:১৬ 38 ভিউ
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) পাকিস্তানের বৈদেশিক ঋণ গ্রহণ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে অনুদান কমেছে উল্লেখযোগ্য হারে। পাকিস্তান সরকারের তথ্যের বরাতে ডন পত্রিকার এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে আইএমএফের সরাসরি ছাড় বাদে ঋণ ও অনুদান মিলিয়ে পাকিস্তানের মোট বিদেশি সহায়তা এসেছে ৬.৫৯৪ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৫.৫০৭ বিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরের ব্যবধানে ঋণ সহায়তা বেড়েছে ১৯.৭ শতাংশ। বিশ্লেষণ || পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা আর্থিক পরিমাণ কত? তবে এই হিসাবের বাইরে রয়েছে আরও কিছু বড় অঙ্কের প্রাপ্তি। গত ডিসেম্বরে আইএমএফের দেওয়া ১.২ বিলিয়ন ডলার এবং মার্চ ও এপ্রিলে সৌদি আরব থেকে পাওয়া অতিরিক্ত ৩ বিলিয়ন ডলারের আমানত এই হিসাবে ধরা হয়নি। এগুলো যোগ করলে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পাকিস্তানের মোট বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণ ৯.৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। দেউলিয়াত্ব ঠেকাতে বিমান সংস্থার পর এবার ব্যাংক, হোটেল, বিদ্যুতসহ রাষ্ট্রীয় সম্পদ বেচে দিচ্ছে পাকিস্তান মাসওয়ারি হিসাবেও ঋণ প্রবাহে স্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষণীয়। শুধু মার্চ মাসেই বিদেশি সহায়তা এসেছে ৭৩১.৩ মিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে যা ছিল ৬৯২ মিলিয়ন ডলার। আর গত বছরের মার্চে এই পরিমাণ ছিল মাত্র ৫৫৫ মিলিয়ন ডলার। অর্থাৎ বছরওয়ারি হিসাবে এবারের মার্চে ঋণ প্রবাহ বেড়েছে ৩২ শতাংশ। ঋণ যেখানে বাড়ছে, সেখানে বিপরীত চিত্র দেখা যাচ্ছে অনুদানের ক্ষেত্রে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে পাকিস্তানে বিদেশি অনুদান কমে দাঁড়িয়েছে মাত্র ১০০.৩ মিলিয়ন ডলারে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৩৫.৬ মিলিয়ন ডলার। সে হিসেবে অনুদান কমেছে ২৭ শতাংশ। বিনা সুদে ও শর্তহীনভাবে পাওয়া অনুদানের এই হ্রাস পাকিস্তানের বৈদেশিক নির্ভরতার মানচিত্রে উদ্বেগের নতুন মাত্রা যোগ করেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বহুপাক্ষিক ঋণদাতাদের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি এই সময়ে পাকিস্তানকে ১.২০৫ বিলিয়ন ডলার ছাড় করেছে, যেখানে গত বছর একই সময়ে এই পরিমাণ ছিল ৯৮০ মিলিয়ন ডলার। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দ্বিতীয় স্থানে নেমে গেছে। তাদের ছাড় করা অর্থ ৬৪ শতাংশ কমে ৭২৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ১.১৯০ বিলিয়ন ডলার। পাকিস্তান বনাম বাংলাদেশ: মোট ঋণের তুলনা সর্বশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের মোট বৈদেশিক ঋণের স্থিতি প্রায় ১৩৮ বিলিয়ন ডলার। তুলনামূলকভাবে একই সময়ে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ প্রায় ৭৮.০৭ বিলিয়ন ডলার, যা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ২১শে এপ্রিল সংসদকে জানিয়েছেন। সে হিসেবে পাকিস্তানের মোট বৈদেশিক ঋণ বাংলাদেশের প্রায় দ্বিগুণ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’