নিউজ ডেক্স
আরও খবর
ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ
ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি
একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি
ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি
তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল
আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার
ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ ও মাদরাসা) প্রধান ও সহকারী প্রধান নিয়োগে দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। স্বচ্ছতা ও যোগ্যতার প্রতিফলন নিশ্চিতে এখন থেকে কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
রোববার (৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষার ধরন ও বর্তমানে শূন্য থাকা ১২ হাজার ৯৫১টি পদের নিয়োগ কার্যক্রমের সার্বিক প্রস্তুতি তুলে ধরতে সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এনটিআরসিএ। আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় এনটিআরসি চেয়ারম্যানের অফিস কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠেয় ওই সংবাদ সম্মেলনে এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম উপস্থিত থেকে নতুন এই পদ্ধতির কর্মপরিকল্পনা ব্যাখ্যা করবেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।