বিশ্বের বড় আসরে ঐশ্বরিয়ার জন্য বিব্রত আলিয়া – বর্ণমালা টেলিভিশন

বিশ্বের বড় আসরে ঐশ্বরিয়ার জন্য বিব্রত আলিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ | ১১:১২ 118 ভিউ
আলিয়া ভাট বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন। অসাধারণ অভিনয় দক্ষতা এবং অনবদ্য ফ্যাশন স্টাইল দিয়ে তিনি তার ভক্তদের মুগ্ধ করতে কখনোই সুযোগ হাতছাড়া করেন না। তবে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালায় যখন আলিয়ার অভিষেক হয় সেই অনুষ্ঠানে বেশ বিরম্বনায় পড়েছিলেন তিনি। আর সেটা হয়েছিলো বলিউড কুইন ঐশ্বরিয়া রাইয়ের কারণে। ঘটনাটি ২০২৩ সালের। মেট গালার সেই ইভেন্টের একটি ভিডিওতে দেখা যায়, আলিয়া তার ডিজাইনার প্রবাল গুরুংয়ের সঙ্গে রেড কার্পেটে হেঁটে অনুষ্ঠানে প্রবেশ করছেন। নিউ ইয়র্কের পাপারাজ্জিদের সামনে হাসিমুখে পোজ দিচ্ছেন অভিনেত্রী। তবে পাপারাজ্জিদের প্রতিক্রিয়া ছিল বিশেষ আকর্ষণের বিষয়। যখন আলিয়া ইভেন্টে প্রবেশ করছিলেন তখন কিছু পাপারাজ্জি তাকে ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’ বলে সম্বোধন করেন। যদিও আলিয়া শান্তভাবে মুচকি হেসে রেড কার্পেট ছেড়ে চলে যান। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা কৌতুকপূর্ণ মন্তব্যে পোস্টের কমেন্ট সেকশন ভরিয়ে দেন। অনেকের কাছেই এই ঘটনাটি নীতামুকেশ আম্বানি কালচারাল সেন্টার ইভেন্টের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন। এর কিছুদিন আগে নীতামুকেশ আম্বানি কালচারাল সেন্টারের জমকালো উদ্বোধন অনুষ্ঠানের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, ভারতীয় পাপারাজ্জিরা হলিউড তারকাদের ভুল নামে ডাকছিলেন। কেউ টম হল্যান্ডকে ‘মাকড়ি ম্যান’, কেউ বলছিলেন ‘তুই কি স্পাইডারম্যান হবি’। আবার কেউ জেনডায়াকে ‘ঝাণ্ডেয়া’ বলে সম্বোধন করেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসকেও ‘নিকওয়া’ বলে ডাকা হয় এবং মজা করে কেউ কেউ বলে, ‘দুলাভাই লজ্জা পেয়েছেন।’ ২০২৩ সালের ২ মে আলিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেট গালা ২০২৩-এর কিছু অসাধারণ ছবি শেয়ার করেছিলেন। সেই ছবিগুলোতে দেখা যায়, আলিয়া একটি সাদা রঙের বল গাউন পরে রয়েছেন, যা মুক্তা দিয়ে কারুকাজ করা ছিল। তার এই পোশাক কার্ল লাগারফেল্ডের শ্যানেল ব্রাইড কালেকশনের প্রতি শ্রদ্ধা নিবেদন ছিল। আলিয়া তার পোশাকের সঙ্গে মানানসই অলংকৃত গ্লাভস, হীরা জড়ানো কানের দুল এবং আংটি পরেছিলেন। আধা বাঁধা চুলের সাজ, সূক্ষ্ম মেকআপ এবং মানানসই গয়না তার লুককে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার