বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম – বর্ণমালা টেলিভিশন

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ October, ২০২৫ | ৭:০৯ 140 ভিউ
বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কিছুটা হ্রাস পেয়েছে। এশিয়ায় লেনদেন চলাকালে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছায় $৩,৮৭১.৪৫ যা সর্বকালের রেকর্ড। তবে পরে তা কমে দাঁড়ায় $৩,৮০৫.৯৯। বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, স্বর্ণের দামে এই পতন মূলত একটি কারিগরি সংশোধন, কারণ সকালে দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই লাভ তুলে নিয়েছেন। এটি কোনো বড় ধস নয়। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ডেমোক্র্যাট প্রতিপক্ষদের মধ্যে হোয়াইট হাউসে বৈঠক হলেও শাটডাউন এড়াতে খুব একটা অগ্রগতি হয়নি। বুধবার (১ অক্টোবর) থেকেই এ শাটডাউন শুরু হতে পারে, যা বিভিন্ন সরকারি সেবা ব্যাহত করতে পারে। ডি কাসা বলেন, শাটডাউনের সম্ভাবনা স্বর্ণের জন্য ইতিবাচক, কারণ এটি অনিশ্চয়তা তৈরি করে এবং ফেডের কাছে সময়মতো ডেটা না থাকলে তারা সুদ কমাতে পারে। ইউবিএস বলছে, অনুকূল পরিস্থিতিতে ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম পৌঁছাতে পারে $৪,২০০-এ। বিশ্বে সাধারণত স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যখন অনিশ্চয়তা ও সুদের হার কম থাকে। সূত্র: রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ জঙ্গিবাদের পুনরুত্থান: আঞ্চলিক উগ্রবাদের নতুন কেন্দ্র বাংলাদেশ রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের সঙ্গে মেক্সিকান ড্রাগ কার্টেলের যোগসাজশ তদন্ত করছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ গোয়েন্দা সংস্থার ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে? যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী? স্বর্ণের দাম কমল ব্যবসার আয় বছরের মাঝে বাড়লে যাকাত দেবেন যেভাবে ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি” ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ