বিরোধী ও সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বিএনপি সরকার: এইচআরডাব্লিউ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ October, ২০২৬
৫:১২ pm
8 ভিউ

আরও খবর

বিরোধী ও সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বিএনপি সরকার: এইচআরডাব্লিউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ | ৫:১২ 8 ভিউ
বাংলাদেশে ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে বিএনপি সরকার তাদের সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বলে অভিযোগ করেছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। সংস্থাটি বলছে, এসব গণগ্রেপ্তার দেশে রাজনৈতিক দমন-পীড়নের চক্রটিই অব্যাহত রেখেছে। সংস্থার এশিয়া পরিচালক ইলেইন পিয়ারসন বিবৃতিতে বলেন, বিএনপি মানবাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু নতুন সরকার সম্ভাব্য প্রতিপক্ষদের নির্বিচারে আটক করেছে এবং অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত মানবাধিকার সুরক্ষাও পিছিয়ে দিয়েছে। জাসদের সভায় ২৯০ জন আটক সর্বশেষ ঘটনা হিসেবে এইচআরডাব্লিউ ২৬ সেপ্টেম্বর ঢাকায় একটি ক্ষুদ্র বামপন্থী দলের সভার ঘটনা উল্লেখ করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সদস্যরা দাবি করেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ওই সমাবেশ আসলে নিষিদ্ধ আওয়ামী লীগের “গোপন বৈঠক”। এরপর পুলিশ জাসদের প্রায় ২৯০ সমর্থককে হেফাজতে নেয়। আদালত গ্রেপ্তারদের মধ্যে ২৭ জনকে রিমান্ডে পাঠায়, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা “জয় বাংলা” স্লোগান দিয়েছেন, যা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত। জাসদ ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ছিল। ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে সরকারের পতন ঘটে, যাতে নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়। আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার এইচআরডাব্লিউ জানায়, আওয়ামী লীগ সমর্থকদের কথিত সমাবেশে পুলিশ বারবার অভিযান চালিয়েছে। একই দিন, ২৬ সেপ্টেম্বর, বরিশালে “নাশকতার পরিকল্পনা”র অভিযোগে ১২ জন আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়। দুদিন পর ঢাকায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একই ধরনের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। দুটি ঘটনাতেই আটক ব্যক্তিরা বলেছেন, তাঁরা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জড়ো হয়েছিলেন। সংস্থাটির মতে, নির্বাচিত হওয়ার পর থেকে সরকার নিজের সম্ভাব্য প্রতিপক্ষদের নির্বিচারে আটক করেছে, এবং বর্তমানে কয়েকশ আওয়ামী লীগ সদস্য বেশির ভাগই কোনো অভিযোগ ছাড়া কারাগারে আছে। “অতীতের লঙ্ঘন যুক্তি হতে পারে না” পিয়ারসন বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে মতপ্রকাশ ও সংগঠনের স্বাধীনতা সবার জন্য নিশ্চিত। আওয়ামী লীগ আমলে এসব অধিকারের লঙ্ঘন ঘটেছিল বলে এখনকার লঙ্ঘনের পক্ষে যুক্তি দেওয়া যায় না। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন দমন-পীড়ন কোথায় গিয়ে ঠেকতে পারে, তার অনেক উদাহরণ রয়েছে। এইচআরডাব্লিউ স্মরণ করিয়ে দিয়েছে, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন ও রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটকসহ ব্যাপক ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, এবং সে সময় বিএনপিও কঠোর দমন-পীড়নের শিকার হয়েছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিবৃতিটি নিয়ে সরকার, পুলিশ বা বিএনপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফ্যামিলি কার্ডের নামে ৯৮ হাজার টাকা লোপাট, আরও টাকা নিতে গেলে বিএনপি নেতার স্ত্রীকে ধোলাই পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামবে বলছে বিশ্বব্যাংক, ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন কি অধরা রয়ে যাবে? আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা: ঘর বরাদ্দে আর্থিক অনিয়ম, সন্ধ্যায় নারী-মাদকের কারবার সেন্ট মার্টিনে জামায়াতের অনভিজ্ঞ কর্মীদের বিনা মূল্যে খৎনার পর অন্তত ৫০ শিশু অসুস্থ বিরোধী ও সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বিএনপি সরকার: এইচআরডাব্লিউ বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল: ঝুঁকিতে রাজস্ব, কর্মসংস্থান ও কৌশলগত নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী যে ৩ ধরনের আটার রুটি রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার সাত দশক পর ব্রহ্মপুত্র দিয়ে আসাম থেকে বাংলাদেশে মিথানল পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক ৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত বাড়ল স্বর্ণের দাম ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?