বিয়ে নিয়ে চরম বিব্রত তমা মির্জা! – বর্ণমালা টেলিভিশন

বিয়ে নিয়ে চরম বিব্রত তমা মির্জা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১১:০৬ 154 ভিউ
ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা। আসন্ন ঈদে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘দাগি’। এতে তিনি জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করছেন। এ জুটির প্রথম সিনেমা ছিল ‘সুড়ঙ্গ’; এটি ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দুবছর পর এ জুটি আবারও পর্দায় আসছে দ্বিতীয় সিনেমা নিয়ে। এরই মধ্যে ‘দাগি’র শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন তমা। সিনেমাটি নিয়ে আশাবাদী নায়িকা এখনো দাগির চরিত্রের ঘোরে সুখকর মুহূর্ত পার করছেন। কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে যে চর্চা হচ্ছে, তাতে খুব বিব্রত এ অভিনেত্রী। নির্মাতা রায়হান রাফির সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন বেশ আগে থেকেই মিডিয়াপাড়ায় চাউর রয়েছে। এ নিয়ে অবশ্য দুজনই তাদের অবস্থান জানিয়েছেন। তাদের দাবি, দুজনে কেবলই ভালো বন্ধু। কিন্তু সম্প্রতি নির্মাতা রাফির জন্মদিনের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ ছবিটি যেন এ গুঞ্জনকে ফের সত্য প্রমাণ করতে চলেছে। যেখানে দেখা যায় রাফির এক পাশে তার মা ও অন্য পাশে তমা। একই ছবি তমা-রাফি দুজনই শেয়ার করেছেন। আর তাতেই নেটিজেনরা ধারণা করছেন, গোপনে বিয়েও সেরে ফেলেছেন তারা। তবে বিষয়টি একেবারেই এ রকম কিছু নয়, এমনটাই দাবি করছেন তমা মির্জা। বরং তিনি তাতে আরও বিরক্ত হয়েছেন। অভিনেত্রী জানান, এসব তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তমা বলেন, ‘বিয়ের বিষয়টি একেবারেই মিথ্যা। কিছু ইউটিউব চ্যানেল থেকে ভিউ বাণিজ্যের জন্য রসালো শিরোনাম দিয়ে ছড়ানো হচ্ছে এমন কথা। যেহেতু আমরা (রাফি) দুজনে পরিচিত, প্রথমে বন্ধুত্ব, এরপর প্রেম, তারপর বিয়ের সিদ্ধান্তের দিকে যাবে। এটাই হওয়ার কথা। কিন্তু রাফির সঙ্গে বন্ধুত্বের বাইরে আমার আর কোনো সম্পর্ক নেই।’ তিনি আরও বলেন, ‘আমি যেহেতু মিডিয়ার একজন পরিচিত মুখ। আমার বিশাল একটি ফ্রেন্ড সার্কেল আছে। তাই বিয়ের মতো কাজটি অন্তত লুকিয়ে ও গোপনে করতে পারব না। তা ছাড়া রাফিও একজন জনপ্রিয় ও পরীক্ষিত পরিচালক, সেও চাইলেই লুকিয়ে বিয়ে করতে পারবে না। এত বাজে রিউমার কেউ ছড়াতে পারে! বিভিন্ন ধরনের গুঞ্জন হয়, আমি তাতে সচরাচর কোনো মন্তব্য করি না। আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে কাজ করলে আলোচনা-সমালোচনা হবেই। তাই বলে বিয়ের গুঞ্জন!’ এ রকম তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তমা বলেন, ‘একজন শিল্পী হিসেবে প্রধান দায়িত্ব আমার কাজে মনোযোগী থাকা এবং বর্তমানে আমি তাই করছি। এর বাইরে আমি কিছু নিয়ে চিন্তা করছি না।’ এদিকে তমা অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনটি কাজ। সিনেমা ‘দাগি’, ওয়েব ফিল্ম ‘আমলনামা’ ও ওয়েব সিরিজ ‘দুই বন্ধু’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া