বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনা, সিনেমা স্টাইলে হাসপাতালেই বিয়ে – বর্ণমালা টেলিভিশন

বিয়ের সাজ নিতে গিয়ে দুর্ঘটনা, সিনেমা স্টাইলে হাসপাতালেই বিয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৭:১২ 70 ভিউ
ভারতীয় এক সিনেমার দৃশ্য, বিয়ে হওয়ার ঠিক আগ মুহুর্তে পুরো বাড়িতে আগুন লেগে সমস্ত শরীর ঝলসে যায় নববধূর। অতঃপর হাসপাতালে নায়ক বিয়ে করে নেন নায়িকাকে। সিনেমার সেই আবেগঘন, অবিশ্বাস্য গল্প ঠিক সেটাই যেন এবার বাস্তবে রূপ নিয়েছে। বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। শুধু শুভক্ষণটুকুই বাকি। কিন্তু সেই মুহূর্ত আসার আগেই ঘটলো চরম বিপর্যয়। বিয়ের মঞ্চে উপস্থিত হওয়ার আগে নববধূ যাচ্ছিলেন মেকআপ করতে। আর ঠিক তখনই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মারাত্মক আঘাত নিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিয়ে নিয়ে যখন চরম অনিশ্চয়তা, তখন হবু স্বামী সবাইকে অবাক করে দিয়ে এক সিদ্ধান্ত নেন। তিনি হাসপাতালে গিয়েই বিয়ে করে নেন তার আহত জীবনসঙ্গিনীকে! গেল শুক্রবার ভারতের কেরালা রাজ্যে ঘটে যাওয়া এই ঘটনা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। রাজ্যের থাম্বলিতে বিয়ে হওয়ার কথা থাকলেও, সেই বিয়ে হয় লেক সোর হাসপাতালে। সংবাদমাধ্যম মানোরামা নিউজ জানিয়েছে, নববধূ যখন কুমারাকুমে তার বিয়ের মেকআপ নিতে যাচ্ছিলেন, তখনই তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আঘাত বড় হওয়ায় তাকে জরুরি চিকিৎসা দিতে হয়। কিন্তু আগে থেকে নির্ধারিত ছিল বিয়ের তারিখ। তাই হবু স্বামী নববধূর প্রতি সম্মান রেখে হাসপাতালেই বিয়ের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। এরপর চিকিৎসক, নার্স এবং পরিবারের কাছের লোকদের উপস্থিতিতে, হাসপাতালের বেডেই তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হন। হাসপাতালে বিয়ে হলেও দুই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে বসে আনন্দ আয়োজন উপভোগ করেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নববধূ পুরোপুরি সুস্থ হয়ে গেলে সম্পূর্ণ ঐতিহ্য অনুযায়ী আবারও বিয়ের আয়োজন করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা