নিউজ ডেক্স
আরও খবর
ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ
ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা
একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী
কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন
জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো
নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত
বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড
বিয়ের জন্য পাত্র খুঁজতে গুগল ফর্ম তৈরি করলেন যুক্তরাষ্ট্রের ৩৬ বছর বয়সী এক তরুণী। পাত্রের খোঁজে তার তৈরি করা ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন'- এ ইতিমধ্যেই ২৪১টি আবেদন জমা পড়েছে। তার কাছে এসেছে প্রায় ১০০০ থেকে ১৫০০টি সরাসরি মেসেজ।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটের। ৩৬ বছরের এরিন প্যাটারসন দীর্ঘদিন ধরে জীবনসঙ্গীর খোঁজ করছিলেন। ডেটিং অ্যাপ থেকে শুরু করে পরিচিতদের মাধ্যমে আলাপ—বিভিন্নভাবেই চেষ্টা করেছিলেন। কিন্তু মনের মতো মানুষ না মেলায় এবার একেবারে অন্য পদ্ধতি বেছে নিলেন তিনি।
নাম, বয়স ফোন নম্বর সঙ্গে সম্ভাব্য পাত্রদের জন্য প্রশ্নের তালিকা বেশ লম্বা। কী কাজ করেন? দৈনন্দিন জীবনযাপন কেমন? ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা? বিয়ে সম্পর্কে কী ভাবেন? পরিবার ও সন্তান নিয়ে কী মত? সম্পর্কের ক্ষেত্রে নিজের প্রত্যাশা কী?
এমনকি কোনও একটি বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে হলে সেটি কী হতে পারে—সেটিও জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ, শুধু চেহারা বা পেশা নয়, সম্ভাব্য জীবনসঙ্গীর ব্যক্তিত্ব, জীবনযাপন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল এই ফর্মের উদ্দেশ্য।
এরিন ফর্মে নিজের পছন্দের কথাও বেশ স্পষ্ট করে জানিয়েছেন। পাত্রকে অবিবাহিত হতে হবে, বয়স হতে হবে ২৮ থেকে ৪৭ বছরের মধ্যে এবং তিনি খ্রিস্টান হতে হবে। পাশাপাশি তিনি এমন কাউকে চান, যিনি বিয়ে করে সংসার এবং সন্তান চান। তার ফর্মে লেখা, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি কফি বা ডিনার ডেটে যেতে এবং কথোপকথনে আগ্রহী। তবে শেষ পর্যন্ত তার লক্ষ্য যে বিয়ে, সেটিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
এরিনের ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তার উদ্যোগের প্রশংসা করেছেন, কেউ আবার বিষয়টি নিয়ে মজাও করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]