বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে, তা আমি শুনতে চাই না: প্রিয়মণি – বর্ণমালা টেলিভিশন

বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে, তা আমি শুনতে চাই না: প্রিয়মণি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ | ৬:১১ 144 ভিউ
মাত্র ১৮ বছর বয়সে নিজের অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন প্রিয়ামণি। তার প্রথম ছবি ছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু ছবি ‘এভারে আতাগাড়ু’। কিন্তু ২০০৭ সালে তামিল ছবি ‘পারুথিভিরান’ ছবির হাত ধরে সুন্দরী এই অভিনেত্রীর ফিল্মি ক্যারিয়ার যেন অন্যদিকে মোড় নেয়। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু কখনো তাকে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। কেনো এ দৃশ্য এড়িয়ে গেছেন এই অভিনেত্রী? সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কারণ। প্রিয়ামণি বলেন, ‘আমি অনস্ক্রিনে চুমুর দৃশ্যে অভিনয় করব না। আমি জানি এটি শুধু অভিনয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এর উপযুক্ত নই। পর্দায় অন্য পুরুষকে চুম্বন করতে হলে আমাকে আমার স্বামীর কাছে জবাবদিহি করতে হবে। তাই আমি গালে চুম্বন ছাড়া আর কিছুতেই স্বাচ্ছন্দ্যবোধ করি না। এমন অনেক প্রজেক্ট ছিল যেগুলোতে এ ধরনের দৃশ্য রয়েছে, কিন্তু আমি স্পষ্ট না করে দিয়েছি। আমি আমার পরিবারকে কোনো রকম প্রশ্ন করতে দেব না।’ ব্যক্তিগত জীবনে মুস্তফা রাজ নামের একজন ব্যবসায়ীকে বিয়ে করেছেন অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে প্রিয়ামণির পরিবারের যেমন সমর্থন রয়েছেন, তেমনি বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনও তাকে উৎসাহ দিয়ে থাকেন। তারা তার অভিনীত সিনেমা দেখেন। সুতরাং তিনি চান না তার পরিবার কোনো বিশ্রী পরিস্থিতিতে পড়ুক। প্রিয়ামণি বলেন, ‘আমি জানি, আমার কোনো সিনেমা মুক্তি পেলে দুই পরিবারই দেখবে। তারাও জানে অভিনেত্রী হিসেবে এটি আমার কাজ। কিন্তু আমি চাই না তারা আঁতকে উঠুক। আমি চাই না, আমার শ্বশরবাড়ির লোকজন বলুক— ‘বিয়ের পর কেন আমাদের পুত্রবধূ এসব করছে? কেন কেউ একজন তার হাত ধরছে?’ তারা কখনো এসব কিছু বলেননি। কিন্তু এটি আমার সিদ্ধান্ত।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন