বিপুল অর্থেই মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড ভিসা – বর্ণমালা টেলিভিশন

বিপুল অর্থেই মিলবে যুক্তরাষ্ট্রের গোল্ড কার্ড ভিসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ | ৯:৫৭ 62 ভিউ
গোল্ড কার্ড নামে নতুন একটি ভিসা চালুর দ্বারপ্রান্তে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ধনী ব্যক্তিরা বিপুল অর্থ খরচ করলেই পাবেন নতুন এ ভিসা। এনডিটিভি জানিয়েছে, সেবাটি চালু করতে যুক্তরাষ্ট্রের নাগরিক ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস) বাজেট ও ব্যবস্থাপনা অফিসের কাছে ফরম আই-১৪০জি-এর খসড়া দাখিল করেছে। অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন ভিসার কার্যক্রম শুরু হতে পারে। এই গোল্ড কার্ড ভিসাকে ট্রাম্প গোল্ড কার্ড হিসেবেও বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রকে যারা ‘উল্লেখযোগ্য সুবিধা’ দিতে পারবে শুধু তাদের জন্যই এই ভিসা। যারা এ ভিসার আবেদন করবেন তাদের অবশ্যই দিতে হবে—অফেরতযোগ্য আবেদন ফি, সময়মতো ডকুমেন্ট। ভিসার অনুমোদন দেওয়া হলে অর্থ মন্ত্রণালয়কে ১০ লাখ ডলার বিনিয়োগ বা গিফট দিতে হবে, যা বাংলাদেশি অর্থে ১২ কোটি ২৬ লাখ টাকার বেশি। ট্রাম্প প্রশাসন বলেছে, ১০ লাখ ডলার বিনিয়োগ/উপহার দেওয়ার মাধ্যমে আবেদনকারী ব্যক্তি প্রমাণ করবেন, তার মাধ্যমে যুক্তরাষ্ট্র উপকৃত হবে। ভিসার অনুমোদন দেওয়া হলে আবেদনকারী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার বৈধ অনুমতি পাবেন। তবে জাতীয় নিরাপত্তা বা অন্যান্য ঝুঁকি থাকলে ভিসা বাতিল করা হবে।ব্যক্তি হিসেবে ১০ লাখ ডলার বিনিয়োগ করা লাগলেও করপোরেট-স্পন্সর আবেদনকারীদের ২০ লাখ ডলার দিতে হবে। আর আবেদনের জন্য দিতে হবে ১৫ হাজার ডলার। এটি অফেরতযোগ্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা