নিউজ ডেক্স
আরও খবর
সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার
যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত
খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ
সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি
কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’
স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক
বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত
প্রকৃতির খামখেয়ালিপনার শিকার হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার দুপুর সোয়া একটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর এলাকার আল-মাহমুদ এভিনিউ রোডের বাড়িতে হঠাৎ বজ্রপাত থেকে গ্যাস লাইনে আগুন ধরে যায়।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল, আর সেই বজ্রপাতেই মন্ত্রীর বাসার সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি দল। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির একজন কর্মচারীর ভাষ্য অনুযায়ী, গ্যাস রাইজারে বজ্রপাত আঘাত হানার ফলেই আগুনের সূত্রপাত ঘটে।
সৌভাগ্যক্রমে দ্রুত পদক্ষেপের কারণে বড় কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছিল।
উল্লেখ্য, সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মন্ত্রী টুকু কিছুদিন আগেই বাসায় ফিরে বিশ্রামে ছিলেন, এমন সময়েই এই দুর্ঘটনার মুখে পড়লেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]