বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ May, ২০২৬
১২:২১ pm
110 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ May, ২০২৬ | ১২:২১ 110 ভিউ
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয় রাজনৈতিক সংকটের মধ্যে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) কঠোর অবস্থান নিয়েছে। দলটির হুঁশিয়ারি, ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের দাবি জানালে টিভিকের নির্বাচিত ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ডিএমকে ও এআইএডিএমকের সাম্প্রতিক বৈঠকের পর টিভিকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে, দুই দ্রাবিড় দল একসঙ্গে সরকার গঠনের চেষ্টা করতে পারে, যাতে নির্বাচনে সর্বোচ্চ আসন পাওয়া দলটিকে বাইরে রাখা হবে। টিভিকের দাবি, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের সুযোগ তাদেরই প্রাপ্য। তবে বৃহস্পতিবার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে সরকার গঠনের দাবি জানাতে অনুমতি দেননি। তিনি বলেছেন, টিভিকের হাতে এখনো প্রয়োজনীয় সংখ্যা নেই। বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের যে পরিকল্পনা তুলে ধরেছিলেন, সেটিও গ্রহণ করেননি গভর্নর। সূত্র জানায়, টানা দুই দিনের বৈঠকের দ্বিতীয়টিতে গভর্নর স্পষ্টভাবে জানান, সরকার গঠনের আগে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে। রাজভবনের এক বিবৃতিতে বলা হয়, ‘সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন এখনও প্রমাণিত হয়নি।’ ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। টিভিকে বর্তমানে ১০৭ আসন পেয়েছে। কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন থাকলেও এখনও সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে রয়েছে দলটি। বাকি সমর্থন নিশ্চিত করতে বাম দল ও কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে আদালতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে টিভিকে। এদিকে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে, বিকল্প সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ডিএমকে। বৃহস্পতিবার দলের বৈঠকে চারটি প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে একটি প্রস্তাবে দলীয় প্রধান এম কে স্ট্যালিনকে ‘জরুরি সিদ্ধান্ত’ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। ডিএমকে বলেছে, ‘আমাদের প্রধান লক্ষ্য নতুন নির্বাচন এড়ানো, স্থিতিশীল সরকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক শক্তিকে সুযোগ না দেওয়া।’ দলটি পরিস্থিতিকে ‘জটিল সংকট’ উল্লেখ করে ১০ মে পর্যন্ত সব বিধায়ককে চেন্নাইয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছে। এনডিটিভিকে ডিএমকের শীর্ষ সূত্র জানিয়েছে, এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থন দেওয়ার একটি সম্ভাব্য সমীকরণ নিয়েও আলোচনা চলছে। তবে ডিএমকের ভেতরেও এ নিয়ে মতভেদ রয়েছে। উদয়নিধি স্ট্যালিনপন্থি তরুণ নেতাদের আশঙ্কা, বিজয় ক্ষমতায় এলে তিনি এম জি রামচন্দ্রনের মতো দীর্ঘ সময় রাজনৈতিকভাবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। অন্যদিকে দলটির প্রবীণ নেতারা জনরোষের আশঙ্কা করছেন। তাদের মতে, কয়েক দশকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দুই দল একসঙ্গে সরকার গঠন করলে বড় ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। এআইএডিএমকেও আপাতত ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ অবস্থানে রয়েছে। দলটির একাংশ টিভিকের সঙ্গে জোটে আগ্রহী হলেও শীর্ষ নেতৃত্ব তা নাকচ করে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পলানিস্বামীর সঙ্গে বৈঠকে ৪৫ জনের বেশি বিধায়ক অংশ নেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, টিভিকে ও এআইএডিএমকের মধ্যে কোনো সম্পর্ক নেই এবং এখন ‘বিধায়ক ভাঙানোর’ প্রশ্নই আসে না। দলীয় বিধায়কদের আরও দুই দিন অপেক্ষা করতে বলা হয়েছে। এদিকে গভর্নরের অবস্থান টিভিকের সম্ভাব্য মিত্রদেরও ক্ষুব্ধ করেছে। ভারতীয় কমিউনিস্ট পার্টির (সিপিআই) তামিলনাড়ু শাখা এক বিবৃতিতে বলেছে, একক বৃহত্তম দল হিসেবে টিভিকেকে সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ বিধানসভায় হওয়া উচিত। ভিসিকে নেতা থোল থিরুমাভালাভানও বলেছেন, ‘গভর্নর টিভিকের কাছে ১১৮ জনের তালিকা চাইতে পারেন না। সংবিধান অনুযায়ী তাদের সরকার গঠন করে পরে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দিতে হবে।’ অন্যদিকে ডিএমকেও গভর্নরের সিদ্ধান্তকে ‘জনরায়ের প্রতি অসম্মান’ বলে মন্তব্য করেছে। অভিনেতা কমল হাসানও বিজয়ের পক্ষে অবস্থান নিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন