বিজয়নগরে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫
১১:৩২ পূর্বাহ্ণ
149 ভিউ

আরও খবর

বিজয়নগরে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৩২ 149 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌতুকের জন্য নাদিয়া নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নাদিয়ার অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে তার পরিবার। শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন পাইকপাড়া গ্রামে নাদিয়ার শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নাদিয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ছাদু মিয়ার মেয়ে। আহত নাদিয়ার চাচা শেখ মোহাম্মদ মুন্না জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরে পাইকপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে দুলাল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নাদিয়ার। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে দুলাল। বাবার বাড়ি থেকে টাকা আনতে চাপ দেওয়া হয় নাদিয়ার ওপর। যৌতুক না এনে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় নাদিয়ার ওপর নির্যাতন চালায় দুলাল। স্বামীর মারধরে একপর্যায়ে গুরুত্বর আহত হয় ওই স্ত্রী। তার অবস্থা খারাপ হওয়ায় নাদিয়ার পরিবারকে বিষয়টি জানানো হলে তারা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ভুক্তভোগীর চাচা বলেন, ‘আমার ভাতিজি ঢাকা মেডিকেল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি নাদিয়ার স্বামীসহ যারা এ নির্যাতনের সঙ্গে জড়িত তাদের শাস্তি চাই।’ অভিযোগের বিষয়ে দুলালসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এ বিষয়ে বিজয়নগর থানার ওসি রওশন আলী বলেন, ‘বিষয়টি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। খোঁজখবর নেওয়া হচ্ছে। ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার