বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫
৯:৪৬ পূর্বাহ্ণ
155 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ৯:৪৬ 155 ভিউ
সিলেট নগরীর লালাদিঘীরপাড়ে এক ব্যবসায়ীর বাসায় গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ব্যাপারে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী। সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার পর পুলিশ সরেজমিন ভুক্তভোগীর বাসা পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউছার আহমদ জুম্মান দাবি করেন, আমরা কয়েকজন বিচারপ্রার্থী হয়ে গিয়েছিলাম ফাহিমের কাছে। তার ভাইয়ের কাছে পাওনা টাকা ছিল; কিন্তু ওই সময়ে তিনি বাসায় না থাকায় আমরা কেয়ারটেকারের কাছে মোবাইল নম্বর দিয়ে চলে আসি। এখন শুনছি আমরা নাকি চাঁদা দাবি করেছি। সিসিটিভির ফুটেজ ও রেকর্ড শুনলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এদিকে মামলার বাদী ফাহিমের স্ত্রী শামীমা আক্তার ইমা জানান, আমার বাসায় কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আসে। আমার স্বামীকে না পেয়ে কতিপয় সন্ত্রাসীরা আমার বাসার কেয়ারটেকারকে অকথ্য ভাষায় গালাগালি করে ও হুমকি প্রদান করে। একইসঙ্গে তারা আমার স্বামীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে অন্যথায় আমার বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাই আমি আমার বাসার সিসিটিভি ফুটেজ ও ছবিসহ থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, গত রোববার সন্ধ্যায় নগরীর লালাদিঘীরপাড়ের বাসিন্দা ও ব্যবসায়ী ফাহিমুল ইসলাম ফাহিমের বাসায় সিলেট মহানগর বিএনপির ১২নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আমির আহমদ ও ১১নং ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউছার আহমদ জুম্মানের নেতৃত্বাধীন একটি গ্রুপ যায়; কিন্তু ওই সময়ে ফাহিম বাসায় না থাকায় তারা বাসার কেয়ারটেকারকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি প্রদান করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়। এরপর রাতেই ব্যবসায়ী ফাহিমের স্ত্রী শামীমা আক্তার ইমা থানায় অভিযোগ দায়ের করেন। অপরদিকে সরেজমিন পরিদর্শন করে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ অপকর্ম করে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে সে যেই হোক। প্রশাসনকে অনুরোধ করব দুষ্কৃতকারী ও সমাজবিরোধীদের আইনের আওতায় নিয়ে আসার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে