বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১১ আগস্ট, ২০২৬
৪:৪১ পূর্বাহ্ণ
44 ভিউ

বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ | ৪:৪১ 44 ভিউ
নবগঠিত কুমিল্লা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ওয়াসিম)। সরকার তাকে আগামী তিন বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছে। গতকাল ৯ই আগস্ট, রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, গত ১৩ই মে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কুমিল্লা নগরে আধুনিক ও টেকসই পানি সরবরাহ এবং আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় আশিকুর রহমান মাহমুদ তারেক রহমানসহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “কুমিল্লাবাসীর জন্য নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ এবং একটি আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমি সকলের পরামর্শ ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।” ছাত্ররাজনীতি থেকে উঠে আসা আশিকুর রহমান মাহমুদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এবং ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সর্বশেষ ভিপি ছিলেন। পরবর্তীতে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, কুমিল্লা অঞ্চলের স্থানীয় সরকার ও উন্নয়নমূলক সংস্থাসমূহের শীর্ষ পদে সম্প্রতি বেশ কয়েকজন বিএনপি নেতাকে দায়িত্বে আনা হয়েছে। গত ১১ই জুন নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু)। এর আগে, গত ১৪ই মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা (টিপু) এবং প্রায় একই সময়ে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া নিয়োগ পান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন