বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ October, ২০২৬
১১:৫৬ pm
8 ভিউ

বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ | ১১:৫৬ 8 ভিউ
বিশ্বজুড়ে বিদেশি দেশগুলোর উন্নয়ন সহায়তা ২৩ শতাংশ কমেছে। একই সঙ্গে হ্রাস পেয়েছে নতুন প্রকল্প অনুমোদনের সংখ্যাও। এর প্রভাব পড়ছে অনুদানের ওপর নির্ভরশীল ছোট ও মাঝারি এনজিওগুলোর ওপর। গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের এক আলোচনায় এসব তথ্য উঠে আসে। এ পরিস্থিতিতে সরকারি অর্থায়ন এবং সরকার ও এনজিওর যৌথ সেবা কাঠামোকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছে বিআইডিএস। এ বিষয়ে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বাংলাদেশে তাদের সব ধরনের কার্যক্রম ও প্রকল্প বন্ধ করে দেয়। এর ফলে সংস্থাটির সঙ্গে কাজ করা এনজিওগুলো সংকটে পড়ে। বিআইডিএসের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ধনী দেশগুলোর কাছ থেকে বিশ্বজুড়ে পাওয়া উন্নয়ন সহায়তা ২৩ শতাংশ কমেছে। এর সঙ্গে কমেছে নতুন প্রকল্পের অনুমোদনও। গত পাঁচ অর্থবছরে অনুমোদিত নতুন প্রকল্পের সংখ্যা ২ হাজার ৬১ থেকে কমে ১ হাজার ৬৫৪টিতে দাঁড়িয়েছে। বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, বাংলাদেশে এনজিওর ধারণা বাইরে থেকে আসেনি; এটি দেশের সংস্কৃতির মধ্যেই ছিল। আগে এনজিওগুলোর কার্যক্রম ছিল অনেকটা স্থানীয় পর্যায়ে সীমিত, এখন তা আরও বিস্তৃত হয়েছে। সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে এমন ছোট ও মাঝারি এনজিওগুলো, যাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম নেই। বিআইডিএসের গবেষণা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের বাজেট সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত কমেছে। অর্থনীতিতে এনজিওগুলোর ভূমিকার কথা তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, এনজিওর মাধ্যমে সরকারের অনেক প্রকল্প বাস্তবায়ন করা হয়; অনেক ক্ষেত্রে এভাবে কাজ করলে ব্যয় সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা থাকে। অর্থমন্ত্রী জানান, প্রচলিত উন্নয়নমূলক সেবার পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশেও এনজিওগুলো ভূমিকা রাখতে পারে। তবে লাভজনক নয়—এমন প্রকল্প নেওয়া হবে না। সংকট মোকাবিলায় সক্ষম ও যোগ্য এনজিওগুলোর একটি উন্মুক্ত তালিকা তৈরির সুপারিশও করেছে বিআইডিএস।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন এক ধাক্কাতেই দারিদ্র্যসীমার নিচে দেশের সোয়া ৬ কোটি মানুষ! বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় ভর্তুকিতে বৈষম্য: দরিদ্রের চেয়ে অধিক সুবিধা ভোগ করছে ধনীরা বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প বিএনপি সরকারের উন্নয়ন: শৈলকুপায় ১২ কোটি টাকার সড়ক নির্মাণে ৩ নম্বর ইট ব্যবহার, ক্ষুব্ধ স্থানীয়রা ফ্রান্সজুড়ে শিক্ষার্থী-বিক্ষোভে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক; ইউএন ও ভলকার তুর্ক নীরব ফ্যামিলি কার্ডের নামে ৯৮ হাজার টাকা লোপাট, আরও টাকা নিতে গেলে বিএনপি নেতার স্ত্রীকে ধোলাই পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামবে বলছে বিশ্বব্যাংক, ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন কি অধরা রয়ে যাবে? আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা: ঘর বরাদ্দে আর্থিক অনিয়ম, সন্ধ্যায় নারী-মাদকের কারবার সেন্ট মার্টিনে জামায়াতের অনভিজ্ঞ কর্মীদের বিনা মূল্যে খৎনার পর অন্তত ৫০ শিশু অসুস্থ বিরোধী ও সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বিএনপি সরকার: এইচআরডাব্লিউ বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল: ঝুঁকিতে রাজস্ব, কর্মসংস্থান ও কৌশলগত নিয়ন্ত্রণ