বাবার কবরের পাশে সমাহিত তানিন সুবহা – বর্ণমালা টেলিভিশন

বাবার কবরের পাশে সমাহিত তানিন সুবহা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ৬:৩৬ 240 ভিউ
৮ জুন রাতেই চিকিৎসকরা জানিয়েছিলেন তাদের হাতে আর কিছু নেই। চিত্রনায়িকা তানিন সুবহার চলে যাওয়া তখন সময়ের অপেক্ষা। পারিবারিক জটিলতায় লাইফ সাপোর্ট খোলা হচ্ছিল না। শেষ পর্যন্ত ১০ জুন লাইফ সাপোর্ট খুলে দিলে রাত ৭টা ৫৭ মিনিটে তানিনকে অফিশিয়ালি মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর তানিনকে গ্রামের বাড়ি মাদারীপুরে নেওয়া হয়। পরে জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। বুধবার (১১ জুন) বাদ মাগরিব তানিন সুবহার প্রথম নামাজে জানাজা মাদারীপুরের কয়ারিয়া ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মোল্লার হাট বায়তুল আমান জামে মসজিদে। এরপর মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। ২ জুন থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তানিনকে। ৮ জুন তার ব্রেইন কাজ করেছিল না বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সেদিন রাতেই তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয়। আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ে মাধ্যমে মিডিয়াতে অভিষেক ঘটে তানিন সুবহার। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তানিনের। আরও কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তানিন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!