বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ আগস্ট, ২০২৬
৫:১৯ পূর্বাহ্ণ
70 ভিউ

বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ | ৫:১৯ 70 ভিউ
দেশের কাঁচাবাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তীব্র ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। টানা বর্ষণ ও দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার দাবি তুলে গত দুই সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এর ফলে বর্তমানে অধিকাংশ সবজির দামই কেজিপ্রতি ১০০ টাকার গণ্ডি পেরিয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। আজ ৩১শে জুলাই, শুক্রবার রাজধানীর আগারগাঁও, মগবাজার ও কারওয়ান বাজারসহ কয়েকটি বড় কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গোল বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকায়। করলা, বরবটি ও কাঁকরোলের দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা। তুলনামূলক কম দামের তালিকায় থাকা ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শও বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। লাউয়ের দাম উঠেছে ৯০ থেকে ১০০ টাকায়, আর ব্যতিক্রম হিসেবে শুধু পেঁপে পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। ফলে মাত্র ২৫০ গ্রাম মরিচ কিনতেই ক্রেতাদের গুনতে হচ্ছে ১০০ টাকা। অনেক বিক্রেতা আবার ক্রেতাদের নিজেদের পছন্দমতো মরিচ বেছে নেওয়ার সুযোগও দিচ্ছেন না। অথচ মাত্র দুই সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকার মধ্যে। বাজার সূত্রে জানা গেছে, কাঁচা মরিচের দাম ৫০০ ছুঁতে পারে। সবজির পাশাপাশি ডিম ও মুরগির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ফার্মের সাদা ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা এবং বাদামি ডিম ১৩৫ থেকে ১৪৫ টাকায়। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৪০ টাকায়। তবে চাল ও ডালের বাজার আপাতত স্থিতিশীল রয়েছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিতে মাঠের সবজি নষ্ট হয়েছে, বিভিন্ন অঞ্চল থেকে পর্যাপ্ত সরবরাহ আসছে না এবং পরিবহন ব্যয়ও বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাজার পরিস্থিতির উন্নতি হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ক্রেতারা। কারওয়ান বাজারে আসা কয়েকজন ক্রেতার অভিযোগ, বৃষ্টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অসাধু সিন্ডিকেট ও কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন। তাদের মতে, বাজারে কার্যকর তদারকির অভাব থাকায় এ ধরনের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাছ-মাংসের পর এখন নিত্যদিনের সবজিও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার