বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ মে, ২০২৬
৪:৩২ অপরাহ্ণ
37 ভিউ

বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ | ৪:৩২ 37 ভিউ
নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব বাড়াতে একের পর এক কর-ভ্যাট বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। নিত্যপণ্যে উৎসে কর বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্যাকেজ ভ্যাট এবং ব্যাটারিচালিত রিকশা-মোটরসাইকেল নিবন্ধনে অগ্রিম আয়কর আরোপের প্রস্তাবে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআরের গুরুত্বপূর্ণ বৈঠকে এসব প্রস্তাব চূড়ান্ত হতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্ব বৈঠকে আরও অংশ নেবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব, বাণিজ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ বাজেটসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই এসব বিষয় বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। প্রথা অনুযায়ী প্রতিবছর বাজেট প্রণয়নের আগে এনবিআর বাণিজ্য সংগঠন, খাতভিত্তিক অ্যাসোসিয়েশন, বিভাগীয় ও জেলা চেম্বার, অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। এসব বৈঠকে প্রাপ্ত সুপারিশ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একটি রূপরেখা তৈরি করা হয়। সেই রূপরেখা চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনবিআর। এরই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবে এনবিআর। এতে রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের প্রস্তাবনাগুলো উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় যেমন-ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা, করপোরেট কর হার, রপ্তানির উৎসে কর, পণ্য ও সেবার ওপর ভ্যাট-সম্পূরক শুল্ক আরোপের বিষয়ে দিকনির্দেশনা দিয়ে থাকেন। সে অনুযায়ী বাজেট চূড়ান্ত করা হয়। সূত্র জানায়, এবারের বাজেটে রাজস্ব আদায় বাড়াতে নিত্যপণ্য সরবরাহে উৎসে কর বাড়ানোর পরিকল্পনা আছে। ধান, ধানের কুড়া, চাল, গম, আলু, গবাদি পশু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, বছালা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্যতেল, চিনি, বীজ, পাটকাঠি, সরিষা, তিল, কাঁচা চা-পাতা, গোলমরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা এবং পাট সরবরাহের উৎসে কর দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করা হতে পারে। এতে বাজারে এসব পণ্যের দাম বাড়তে পারে। পাশাপাশি রপ্তানি প্রণোদনার উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হতে পারে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন খাতে রপ্তানি প্রণোদনার জন্য সরকার ৯ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগামী অর্থবছরেও রপ্তানি পরিস্থিতি ও প্রণোদনার হার অপরিবর্তিত থাকলে উৎসে করের হার দ্বিগুণ করার মাধ্যমে সরকার অতিরিক্ত প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে। উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী বিশেষত দোকানদার-মুদি ব্যবসায়ীদের ভ্যাট জালের আওতায় আনতে প্যাকেজ ভ্যাট আরোপ করা হতে পারে। যেসব ব্যবসায়ী টার্নওভারের করের সীমার কারণে নিবন্ধনের বাইরে থাকছেন, মূলত তাদের কাছ থেকে ভ্যাট আদায় করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। মাসে এক হাজার টাকা অর্থাৎ বছরে ১২ হাজার টাকা হারে প্যাকেজ ভ্যাট আরোপ করা হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাল বাড়াতে ভ্যাট নিবন্ধন (বিআইএন) প্রক্রিয়া সহজ করা হচ্ছে। আগামী অর্থবছরে টিআইএনের মতো অনলাইনে আবেদন করে বিআইএন নেওয়া যাবে। বর্তমানে ভ্যাটের নিবন্ধন নিতে হলে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হয়। পাশাপাশি আগামী বছর ব্যাংকে চলতি হিসাব খুলতে বিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া পাস্তা, ফলের রস, আইসক্রিম, কার্বোনেটেড বেভারেজ, প্রসাধনীসামগ্রী, সিগারেট-বিড়ি, জর্দা-গুলের সম্পূরক শুল্ক বাড়তে পারে। এমএস প্রডাক্ট, রেডসিড অয়েল, কোলজা সিডস অয়েল ও কেনোলা অয়েলের ওপর ভ্যাট বাড়ানো হতে পারে। অন্যদিকে আমদানি পণ্যের শুল্ক হারেও পরিবর্তন আনা হচ্ছে। এলডিসি উত্তরণের শর্ত হিসাবে প্রতিবছরের ন্যায় এবারও অনেক পণ্যের শুল্ক হার কমানো হবে। তবে ই-সিগারেট ও নিকোটিন পাউচকে ধোঁয়াবিহীন তামাকের ন্যায় শুল্ক ধার্য করা হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা