বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গড়ে তোলার আশাবাদ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ মে, ২০২৬
৪:৫১ অপরাহ্ণ
41 ভিউ

বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গড়ে তোলার আশাবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৬ | ৪:৫১ 41 ভিউ
বাংলাদেশে হালাল ট্যুরিজম ও মুসলিমবান্ধব আতিথেয়তা খাতের বিকাশে পারস্পরিক সহযোগিতার আশাবাদ জানিয়েছেন মালয়েশিয়ার ইসলামিক সংগঠন মাপিম এবং ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড-এর নেতারা। রোববার (১৭ মে) মালয়েশিয়ায় মাপিমের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় হালাল ট্যুরিজম, মুসলিমবান্ধব আতিথেয়তা, হালাল খাবার এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল পর্যটন শিল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সভায় মাপিমের প্রেসিডেন্ট তুয়ান হাজি মোহদ আজমি বিন আবদ হামিদ এর সঙ্গে বৈঠক করেন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মাসুদ সাঈদী, ব্যবস্থাপনা পরিচালক ডি এম এমদাদুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় উভয়পক্ষ বৈশ্বিক হালাল অর্থনীতির ক্রমবর্ধমান গুরুত্ব এবং মুসলিম পর্যটকদের জন্য নিরাপদ, মানসম্মত ও ধর্মীয় মূল্যবোধসম্মত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিশেষ করে দেশের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত অঞ্চল কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজম গন্তব্য হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে মাপিম প্রেসিডেন্ট তুয়ান হাজি মোহদ আজমি বিন আবদ হামিদ বলেন, বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে মুসলিমবান্ধব সেবা ও অবকাঠামোর চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ খাতে কার্যকর সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। সভায় আরও বলা হয়, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মুসলিমবান্ধব হোটেল, রিসোর্ট ও হালাল খাদ্য ব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মনে করে, আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞদের সঙ্গে এ ধরনের সম্পর্ক ও সহযোগিতা বাংলাদেশের পর্যটন শিল্প, হালাল অর্থনীতি এবং মুসলিমবান্ধব আতিথেয়তা খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় ও অংশীদারিত্বের মাধ্যমে দেশের পর্যটন খাতকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বৈঠকের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও কার্যকর সহযোগিতার মাধ্যমে হালাল ট্যুরিজম শিল্পের বিকাশে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা