নিউজ ডেক্স
আরও খবর
কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন
“বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা
কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি?
প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে
রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি
২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ
ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে
“বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী
ইউরোপের মাটি থেকে বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার আইন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে কড়া বার্তা এলো।
সুইজারল্যান্ডের জেনেভা প্রেস ক্লাবে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে স্পষ্ট ভাষায় সুইডেনের প্রখ্যাত আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোনা হাগু স্ট্রিন্ডবার্গ ঘোষণা করেছেন যে, “বাংলাদেশে এই মুহূর্তে কোনো আইনের শাসন নেই, গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ ধসে পড়েছে এবং বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ধ্বংস করা হয়েছে।”
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স’ (জিসিডিজি) এবং ‘তুমুকু ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন’-এর যৌথ উদ্যোগে গতকাল ২রা অক্টোবর ‘বাংলাদেশের সাংবিধানিক সংকট: শিক্ষার অধিকার, বেআইনি আটক এবং প্রহসনের ট্রাইব্যুনালের দণ্ড’ শীর্ষক এই বিশেষ আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ সময় রাত ৯টায় ভার্চুয়ালি ও অডিও বার্তার মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রহসনের বিচার ও বেআইনি মৃত্যুদণ্ডের আন্তর্জাতিক প্রতিবাদ
সুইডিশ বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মোনা হাগু স্ট্রিন্ডবার্গ তাঁর দীর্ঘ ৯ মিনিটের বক্তব্যে বর্তমান প্রশাসন ও রাজনৈতিক আদালতের বেআইনি কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।
মনগড়া ও প্রহসনের ট্রাইব্যুনাল প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত ট্রাইব্যুনালের মাধ্যমে বিরুদ্ধমত ও আওয়ামী লীগ নেতাকর্মীদের যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তা আইনের শাসনের চরম অবক্ষয়।
পরিকল্পিত রাজনৈতিক নিপীড়ন ও বিচারহীনতা বিষয়ে তিনি বলেন, বিএনপির বর্তমান সরকার ও প্রশাসন যৌথভাবে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে কোনো প্রকার প্রমাণ ছাড়াই মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ সাজা দিচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জাতিসংঘের বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
গণতান্ত্রিক পরিবেশ শূন্যের কোঠায় নেমে এসেছে উল্লেখ করে এই মানবাধিকার কর্মী বলেন, স্বাধীন বাকস্বাধীনতা, আইনের সমতা এবং নাগরিকদের সামাজিক ও মৌলিক নিরাপত্তাকে বর্তমান শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে হরণ করেছে। এ নিয়ে তিনি বিশ্বমঞ্চে সতর্কবার্তা দেন।
জেনেভায় শেখ হাসিনার মূল বক্তব্য ঘিরে বৈশ্বিক তোলপাড়
সেমিনারে মূল বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে চলমান অমানবিক গ্রেপ্তার, কারাগারে নির্যাতন এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে দেওয়া বেআইনি রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
তিনি পুনর্ব্যক্ত করেন যে, সাজানো বিচারের ভয় দেখিয়ে তাঁকে তাঁর দেশ ও মানুষের থেকে বিচ্ছিন্ন করা যাবে না।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পর্তুগিজ রাজনীতিবিদ পাওলো কাসাকার পর এবার সুইডেনের প্রখ্যাত আইনজীবী মোনা স্ট্রিন্ডবার্গের জেনেভা প্রেস ক্লাবের সরাসরি বক্তব্য প্রমাণ করে— বিএনপি সরকারের জঘন্য রাজনৈতিক প্রতিহিংসা ও বিচার ব্যবস্থার নগ্ন ব্যবহার এখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত ও ধিকৃত।
এই আন্তর্জাতিক চাপ এবং ডিসেম্বরে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের চূড়ান্ত রূপরেখা দেশের রাজপথ থেকে শুরু করে বিশ্বের প্রতিটি কূটনৈতিক টেবিলে বিএনপি সরকারের ওপর প্রবল চাপ তৈরি করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]