বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানের অভিনেত্রী মাওরা – বর্ণমালা টেলিভিশন

বলিউড সিনেমা থেকে বাদ পড়লেন পাকিস্তানের অভিনেত্রী মাওরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:৩২ 146 ভিউ
পহেলগাঁওকাণ্ডে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বলিউড অঙ্গনে পাকিস্তানের তারকাদের বয়কটের ডাক উঠেছে। এবার সেই ডাকে সাড়া দিয়ে বড় সিদ্ধান্ত নিলেন ‘সনম তেরি কসম-২’ সিনেমার নির্মাতা রাধিকা রাও ও বিনয় সাপ্রুর। তাদের আসন্ন সিনেমা থেকে বাদ দেওয়া হলো পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাওরা হুসাইনকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে নির্মাতা লিখেছেন—দেশ, রাজ্য ও বাসিন্দাদের ওপর যে কোনো ধরনের সন্ত্রাসই ঘৃণ্য। পাকিস্তানের যেসব তারকা ভারতে কাজ করছেন, ভালোবাসা পেয়েছেন— এমন সময়ে তাদের নীরবতা যন্ত্রণা দেয়। কেউ কেউ আবার একধাপ এগিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের সমালোচনা করেছেন। তবে আমরা সবসময় সরকারের সিদ্ধান্তের পাশে আছি। কারণ দেশ সবসময় সবার আগে। জয় হিন্দ। গত ২২ এপ্রিল ধর্ম পরিচয়ে ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালানো হয়। এতে প্রায় ২৬ পর্যটক প্রাণ হারান। এরপর থেকে উত্তাল হয়ে যায় পুরো ভারত। এমন পরিস্থিতিতে যদিও ‘সনম তেরি কসম’ সিনেমার অভিনেত্রী মাওরা হুসাইন প্রতিবাদে গর্জে ওঠেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে পহেলগাঁও হামলার কথা উল্লেখ করেননি ঠিকই অভিনেত্রী। তবে নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন। পোস্টে মাওরা হুসাইন লিখেছেন— নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজের অর্থ— আমাদের সবার ওপর আঘাত হানার সমান। এই বিশ্বে এসব কেন ঘটছে? তা সত্ত্বেও সিনেমা থেকে পাকিস্তানের অভিনেতাদের বয়কটের ডাক ওঠে। ‘সানাম তেরি কসম’ সিনেমার অভিনেতা হর্ষবর্ধন রানেও পাক অভিনেত্রীর বিরুদ্ধে সুর মেলাতে শুরু করেন। পাকিস্তানের কোনো তারকা সিনেমায় কাজ করলে তিনি নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন অভিনতা। এরপরই যেন শাস্তি দেওয়া হলো পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইনকে। সব ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পেত ‘সনম তেরি কসম’ সিনেমার সিক্যুয়েল। তবে তার আগে সিনেমা থেকে বাদ পড়লেন অভিনেত্রী মাওরা হুসাইন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!