নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বরই পারার কথা বলে ডেকে নিয়ে মাদরাসার ছাত্রীকে ধর্ষণ
ঢাকার ধামরাই উপজেলায় মাদরাসার ছাত্রীকে (৮) গাছ থেকে বরই পারার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই অভিযোগে রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু। গ্রেপ্তারকৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিউয়নের শিয়ালকুল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে আবুল হোসেন ভিক্টিমকে বরই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার সবাই জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেনকে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’
