ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা? – বর্ণমালা টেলিভিশন

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ | ১০:৩৯ 106 ভিউ
ফ্রান্সে শিক্ষাব্যবস্থার বেহাল দশার বিরুদ্ধে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। পর্যাপ্ত শিক্ষক না থাকা, গাদাগাদি করে ক্লাস করা আর পুরোনো ভবনগুলোর সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে পড়েছে। সোমবারই (৫ অক্টোবর) দেশটির প্রায় ৫০০ স্কুল পুরোপুরি বা আংশিক বন্ধ রাখতে বাধ্য হয়েছে। গত ২১ সেপ্টেম্বর প্যারাসের একটি স্কুল থেকে এই প্রতিবাদের সূচনা হয়েছিল। এরপর শিক্ষার্থী ইউনিয়নের ডাকে তা দ্রুত দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের মূল দাবি হলো— খালি পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া, ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং স্কুল ভবনগুলো নিরাপদ ও আধুনিক করা। এছাড়া ফ্রান্সের বিশ্ববিদ্যালয় ভর্তির জটিল সিস্টেম এবং শিক্ষা খাতের বৈষম্যের বিরুদ্ধেও জোরালো আওয়াজ তুলেছে তারা। উচ্চবিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই আন্দোলন এখন মিডল স্কুল ও বিশ্ববিদ্যালয়েও আঘাত হেনেছে। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। তবে এর মধ্যেই কিছু জায়গায় সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে পুলিশ পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে, যাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে সরকার। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ঁ লেকোরনু শিক্ষক সংকট দূর করা, স্কুল ভবন সংস্কার এবং ভর্তি প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। আগামী অক্টোবরের শেষের আগেই এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী