ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করেন অ্যাম্বার হার্ড – বর্ণমালা টেলিভিশন

ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট করেন অ্যাম্বার হার্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৫ 144 ভিউ
প্রাক্তন স্বামী অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে আদালতে মামলার কারণে হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড হলিউডে বেশ বিতর্কিত হয়ে উঠেছিলেন একসময়। কিন্তু নিজের ব্যক্তিত্ব দিয়ে সেই ঘটনা থেকে নিজেকে উৎরে নিয়েছেন। মূলত ফ্যাশন সচেতন এ অভিনেত্রী মুহূর্তেই পরিস্থিতি পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখেন। ফ্যাশন শিল্পে তিনি একজন উলে­খযোগ্য ব্যক্তিত্ব। অ্যাম্বার তার মার্জিত স্টাইল, লাল গালিচায় উপস্থিতি এবং বিলাসবহুল ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতার জন্য পরিচিত। মেট গালা, কান ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মতো ইভেন্টগুলোতে ফ্যাশনের জন্যই তিনি থাকেন আকর্ষনের কেন্দ্রবিন্দু। যেখানে তার লুক প্রায়শই শিরোনাম হয়। ফ্যাশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন স্টাইল চেষ্টা করার ক্ষেত্রে তার দ্বিতীয় কেউ নেই। মসৃণ এবং মিনিমালিস্ট গাউন থেকে শুরু করে ড্রামাটিক, অ্যাভান্ট-গার্ড পোশাক এক্সপ্রেরিমেন্টের সব ধরনের স্টাইলই ক্ষেত্রই তিনি একজন বহুমুখী ফ্যাশন আইকন। ঠোঁটে টকটকে লাল লিপস্টিকের জন্যও তিনি পরিচিত, যা অনেক ফ্যাশন প্রেমীদের অনুপ্রাণিত করেছে। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এটি ২০১৯ কান ফিল্ম ফেস্টিভ্যালের। একটি জমকালো গাউন পরেছিলেন অ্যাম্বার। সিকুইন করা গাউনটিতে একটি উরু-উঁচু স্লিট এবং একটি স্টেটমেন্ট ব্রাউন বেল্ট ছিল। এ পোশাাকের সঙ্গে রূপালী পাথরখচিত কানের দুল এবং একটি ম্যাচিং নেকলেস পরেছিলেন। এ ছবিটি দেখে ভক্তরা আবারও অ্যাম্বারকে ভালোবাসার স্রোতে ভাসাচ্ছেন। আইনি বিতর্ক শিল্পে তার অবস্থানকে প্রভাবিত করলেও, ফ্যাশন দিয়ে তিনি স্টাইল জগতে জনসাধারণের তুমুল আগ্রহের বিষয় হয়ে আছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!