ফ্যান্টাসি সিনেমার জোয়ারে ভাসছে হলিউড – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ March, ২০২৫
১০:৫৪ am
192 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

ফ্যান্টাসি সিনেমার জোয়ারে ভাসছে হলিউড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ March, ২০২৫ | ১০:৫৪ 192 ভিউ
আমেরিকানরা যেন বরাবরই ফ্যান্টাসিপ্রিয়। হলিউড বক্সঅফিসের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল সিনেমাটি যখন সায়েন্স ফিকশন ফ্যান্টাসি, তখন এ মন্তব্য প্রমাণের জন্য আলাদা কোনো উপাত্তের প্রয়োজন নেই। জেমস ক্যামেরন পরিচালিত এ সিনেমার নাম যে ‘অ্যাভেটর’- তা বোধকরি আমেরিকার পাঁচ বছরের শিশুও জানে। ওই সিনেমা নির্মাণে এর সহপ্রযোজক ক্যামেরন খরচ করেছিলেন মাত্র ২৩৭ মিলিয়ন ডলার। আর এটি বিশ্বব্যাপি আয় করেছে ২.৯২ বিলিয়ন মার্কিন ডলার। এ সিরিজের দ্বিতীয় সিনেমাটি রয়েছে ‘হাইয়েস্ট গ্রসিং ফিল্মস’ তালিকার তিন নম্বরে। আনুমানিক ৪০০ মিলিয়ন ডলারে নির্মিত এ সিনেমাও বক্সঅফিস থেকে তুলে নিয়েছে ২.৩২ বিলিয়ন মার্কিন ডলার। আর এ কারণেই হয়তো হলিউডের নির্মাতারা বুঝতে পেরেছেন দর্শকের পকেট কাটতে হলে বেশি করে ফ্যান্টাসি সিনেমা বানাতে হবে। তারই ধারাবাহিকতায় এ বছরও হলিউডে মুক্তি পাচ্ছে ডজনখানেক সিনেমা। যদিও এ বছরের ১৭ জানুয়ারি মুক্তি পাওয়া হরর ফ্যান্টাসি ‘ওল্ফ ম্যান’ খুব একটা সুবিধা করতে পারেনি। লেই ওয়ানেল পরিচালিত এবং ক্রিস্টোফার অ্যাবট, জুলিয়া গার্নার প্রমুখ অভিনীত সিনেমাটি কোনোমতে পুঁজি তুলে কিছুটা লাভের মুখ দেখেছে। ১১ ফেব্রুয়ারি নেটফ্লিক্সের পরিবেশনায় মুক্তি পেয়েছে ক্যাং হেই চুল পরিচালিত এনিমেটেড ফ্যান্টাসি ড্রামা ‘দ্য উইচার : সিরিজ অব দ্য ডীপ’। এ সিনেমায় অভিনয় করেছেন ডগ কক্ল, জোয়ে বেইটি প্রমুখ। ওদিকে পুঁজি হারিয়েছে ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া পল এন্ডারসন পরিচালিত এপিক ফ্যান্টাসি ‘ইন দ্য লস্ট ল্যান্ডস’। ৫৫ মিলিয়ন খরচ করা এ সিনেমা ঘরে তুলেছে মাত্র ১.২ মিলিয়ন মার্কিন ডলার। যদিও পুজি তোলার এখনো সময় আছে। এ বছর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম আকর্ষণ অ্যাভেটর সিরিজের তিন নম্বর সিনেমা জেমস ক্যামেরন পরিচালিত ‘অ্যাভেটর : ফায়ার অ্যান্ড অ্যাশ’। এ বছরের ১৯ ডিসেম্বর মুক্তি প্রতিক্ষীত এ সিনেমার উল্লেখযোগ্য পারফরমারদের মধ্যে রয়েছেন কেইট উইন্সলেট, জো সালদানা প্রমুখ। জন এম. চু পরিচালিত মিউজিক্যাল ফ্যান্টাসি ‘উইকেড’-এর প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছরের ২২ নবেম্বর। সিনথিয়া এরিভো, আরিয়ানা গ্র্যান্ডি প্রমুখ অভিনীত এ সিনেমা দারুণ সাড়া ফেলে আয় করেছে ৭৪০ মিলিয়ন মার্কিন ডলার, যেটি নির্মাণে খরচ হয়েছিল মাত্র ১৫০ মিলিয়ন ডলার। এই সিকুয়্যালের দ্বিতীয় সিনেমা ‘উইকেড : ফর গুড’ মুক্তি পাবে ২১ নভেম্বর। মার্শাল আর্ট ফ্যান্টাসি সিনেমা ‘মরটাল কমব্যাট’ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালের ১৮ আগস্ট। পল অ্যান্ডারসন পরিচালিত ২০ মিলিয়ন ডলার খরচ করা সিনেমাটি আয় করেছিল ১২২ মিলিয়ন মার্কিন ডলার। এ বছরের ২৪ অক্টোবর আসছে সিনেমাটির দ্বিতীয় সিকুয়্যাল। সায়মন ম্যাককয়েড পরিচালিত এ পর্বে অভিনয় করেছেন কার্ল আরবান, জেসিকা ম্যাকনামি প্রমুখ। এ বছর মুক্তির অপেক্ষায় রয়েছে ইসালা স্যাক্সন পরিচালিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্জার ‘দ্য লিজেন্ড অব ওচি’, রড্রিগো পেরেজ ক্যাস্ত্রো’র কমেডি হরর ফ্যান্টাসি ‘নাইট অব দ্য জুপোক্যালিপ্স’, গাল গাতদ অভিনীত ও মার্ক ওয়েব পরিচালিত মিউজিক্যাল ফ্যান্টাসি ‘স্নো হোয়াইট’, জেসন মোমোয়া, এমা মায়ার্স প্রমুখ অভিনীত ও জ্যারেড লরেন্স হেস পরিচালিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ‘আ মাইনক্র্যাফ্ট ম্যুভি’, কোগোনাডা পরিচালিত রোম্যান্টিক ফ্যান্টাসি ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’, জেসি বাক্লে, ক্রিস্টিয়ান বেইল প্রমুখ অভিনীত ও ম্যাগি জিনেলহাল পরিচালিত মিউজিক্যাল মনস্টার ফ্যান্টাসি ‘দ্য ব্রাইড’, ডিন ডিব্লয়েস পরিচালিত ও জেরার্ড বাটলার, নিকো পার্কার প্রমুখ অভিনীত হরর ফ্যান্টাসি ‘হাউ টগ ট্রেইন ইওর ড্রাগন’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন