নিউজ ডেক্স
আরও খবর
৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা
ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল
‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ
রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন?
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা
ফোন না ধরা এবং টিকিট চাওয়ার জের ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের ব্যবস্থাপক ও বুকিং ক্লার্ককে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় পৌর যুবদলের এক নেতার বিরুদ্ধে।
আজ ১৪ই সেপ্টেম্বর, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্টেশন প্ল্যাটফর্মে এই মারধরের ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীরা দুপুর দুইটা পর্যন্ত দীর্ঘ আড়াই ঘণ্টা টিকিট কাউন্টার বন্ধ রাখেন, যার ফলে তীব্র গরমে স্টেশনে আসা চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
মারধরের শিকার দুজন হলেন—তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ (সজীব) ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির নাম নাজমুল হুদা (সানি), যিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বেলা ১১টার দিকে যুবদল নেতা সানি ফোন করে কাউসার হোসেনের কাছে দুটি টিকিট চান এবং লোক পাঠাচ্ছেন বলে জানান। কাউন্টার সাময়িকভাবে বন্ধ থাকায় এখন টিকিট দেওয়া সম্ভব নয় বলে জানান বুকিং ক্লার্ক।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে নাজমুল হুদা সানি স্টেশনে এসে কাউসারকে ডেকে বাইরে নিয়ে চড়থাপ্পড় মারেন। ব্যবস্থাপক মহিউদ্দিন এগিয়ে এসে কারণ জানতে চাইলে তাকেও মারধর করা হয়।
ব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদের দাবি, নাজমুল হুদা দীর্ঘদিন ধরে তিতাস কমিউটারের এজেন্টশিপ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ইজারাদার প্রতিষ্ঠান রাজি না হওয়ায় এবং ফোন সঙ্গে সঙ্গে না ধরায় ক্ষিপ্ত হয়ে তিনি এই আক্রমণ চালান।
তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন যুবদল নেতা নাজমুল হুদা।
তার দাবি, তিতাস কমিউটারের কর্মচারীরা সরকারি ৭৫ টাকার টিকিট সাধারণ মানুষকে না দিয়ে কালোবাজারিদের কাছে ১৫০ টাকায় বিক্রি করেন, যা বাইরে ২০০ টাকায় বিক্রি হয়। এই কালোবাজারির প্রতিবাদ করায় তারা উল্টো কাউন্টার বন্ধ রেখে নাটক সাজাচ্ছেন।
ঘটনার পর আড়াই ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ থাকলেও পরবর্তীতে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও নিরাপত্তার আশ্বাসে দুপুর দুইটার দিকে কাউন্টার পুনরায় চালু করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শাহ আলম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে টিকিট বিক্রি শুরুর ব্যবস্থা করে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]