ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে – বর্ণমালা টেলিভিশন

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ November, ২০২৫ | ৫:৫৭ 137 ভিউ
বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের কিছুটা বেড়েছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দাম বাড়ায় বিনিয়োগকারীরা স্বস্তিতে রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ধাতুটির দাম দুই সপ্তাহের উচ্চতায় পৌঁছানোয় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে শুরু করেছেন। তবুও ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে— এমন আশঙ্কায় টানা চতুর্থ মাসের মতো দাম বৃদ্ধির পথে রয়েছে স্বর্ণ। আজ মার্কেট খোলার কিছুক্ষণ পরেই স্পট গোল্ড শূন্য দশমিক ১% বেড়ে আউন্সপ্রতি ৪,১৬২.৫৯ ডলার হয়, যা সেশন শুরুর দিকে ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ দামে পৌঁছে। সপ্তাহের হিসেবে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২ দশমিক ৪%, আর পুরো মাসে বৃদ্ধির হার দাঁড়াতে যাচ্ছে ৩ দশমিক ৯%। এদিকে, সিএমই গ্রুপে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটিতে তাদের মুদ্রা লেনদেন প্ল্যাটফর্মসহ বৈদেশিক মুদ্রা, কমোডিটি, ট্রেজারি ও স্টক ফিউচারস ট্রেডিং বন্ধ হয়ে যায়। আউটেজের আগে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস আউন্সপ্রতি ৪,২২১.৩০ ডলার ছিল। স্বর্ণবাজারে লাভ তুলে নেওয়ার এই প্রবণতার মাঝেও বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের প্রতি সার্বিক মনোভাব এখনো ইতিবাচক। স্বতন্ত্র বিশ্লেষক রস নরম্যান বলেন, “স্বর্ণের এমন অসাধারণ বৃদ্ধির পর মুনাফা নেওয়ার লোভ থাকেই। তবে বাজারের ভেতরের মনোভাব এখনো অত্যন্ত শক্তিশালী।” তিনি আরও জানান, বৈশ্বিক ঋণ, শুল্ক ও নিষেধাজ্ঞা সংক্রান্ত উদ্বেগ, পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় বৃদ্ধি এ বছরে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান ঘটিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী