প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা – বর্ণমালা টেলিভিশন

প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:২৩ 137 ভিউ
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেতন কমিশন রয়েছে, তারা এটি নির্ধারণ করবে। আমরা আমাদের অবস্থানগুলো সেখানে পৌঁছে দিয়েছি। সিদ্ধান্তের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলেছি, যেন এটি কার্যকর করা হয়। আশা করতে পারি, এটি বাস্তবায়ন হবে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিধান রঞ্জন রায় বলেন, পরীক্ষা রেখে আন্দোলন করাটা যুক্তিযুক্ত হয়নি। আমরা তাদের দাবিকে অযৌক্তিক বলছি না। আমরা এটি কার্যকর করার চেষ্টা করছিলাম। তবে শিক্ষকরা পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে আন্দোলন প্রত্যাহার করেছেন। আন্দোলনের কারণে বাচ্চাদের মন খারাপ হয়েছে। কিন্তু এটি পুষিয়ে যাবে, কারণ আমরা তো আবার পরীক্ষাটা নিচ্ছি। নতুন বই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রাথমিকে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে সব বই আমরা হাতে পেয়ে গেছি। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষক হওয়ার আগেই কোর্সটি চালু করা হয়েছে, যা জানুয়ারি থেকে শুরু হবে। আমাদের দেশে আগে এ বিষয়টি ছিল না। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যারা শিক্ষার ব্যাপারে আগ্রহী এবং শিক্ষক হতে চান, তারা ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ কোর্সটি করবেন। এতে তারা পেশাগত ক্ষেত্রে ভালো করবেন এবং আমরা কিছু নিবেদিতপ্রাণ মানুষ পাব, যারা শিক্ষাকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন। ফলে শিক্ষকতার ক্ষেত্রে তারা ভালো করবেন এবং সামগ্রিকভাবে শিক্ষা খাতে ইতিবাচক ফল পাওয়া যাবে। শিক্ষক নিয়োগের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মতো আয়ের দেশ হোক বা আমাদের চেয়ে বেশি আয়ের দেশ, যে দেশই শিক্ষায় ভালো করছে, সেখানে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য প্রাক-যোগ্যতার প্রয়োজন হয়। বিশেষ প্রশিক্ষণ ও জ্ঞানের দরকার হয়। অনেক দেশ রয়েছে যেখানে শিক্ষক হওয়ার আগে লাইসেন্স নিতে হয়। যেমন: চিকিৎসকদের এমবিবিএস পাশের পর বিএমডিসি থেকে লাইসেন্স নিতে হয়, অন্যথায় তারা প্র্যাকটিস করতে পারেন না। শিক্ষকদের ক্ষেত্রেও অনেক দেশে এ নিয়ম চালু রয়েছে। আমাদের দেশেও অদূর ভবিষ্যতে সেটি চালুর পরিকল্পনা করছি।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব?