নিউজ ডেক্স
আরও খবর
পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর
অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই
গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ
বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা
গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা
রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার আগে শুক্রবার রাতেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন।
বিষয়টি একাধিক বিশ্বস্ত সূত্রে নিশ্চিত করা হয়েছে বিডি ডাইজেস্টকে।
তবে সরকারি পর্যায়ে প্রকাশিত কর্মসূচিতে শুক্রবার রাতের ওই বৈঠকের কোনো তথ্য জানানো হয়নি।
জানা গেছে, শুক্রবার রাতে ঢাকায় অনুষ্ঠিত ওই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। যদিও বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এদিকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সার্জিও গোর।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।
তিন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গোর। গত বছরের সেপ্টেম্বর থেকে ভারতে রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের দায়িত্ব পালন করে আসা তার এটাই প্রথম বাংলাদেশ সফর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।