পুলিশের টহল দলের সামনে ডাকাতি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫
১০:০৮ পূর্বাহ্ণ
115 ভিউ

পুলিশের টহল দলের সামনে ডাকাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:০৮ 115 ভিউ
লালমনিরহাট তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টায় পুলিশের টহল দলের সামনে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতদল ১৫টি মোটরসাইকেল যোগে এসে অতর্কিত হামলা চালায়। এসময় খুব কাছাকাছি পুলিশের টহল দল দাঁড়িয়ে থাকলেও তারা কোনো প্রতিরোধ করেনি। ডাকতদল এ সময় টোলপ্লাজা ভাঙচুর করে প্রায় ১৪ লাখ টাকা লুট করে। তাদের হামলায় টোলপ্লাজার তিন কর্মচারী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। আহতরা হলেন, সুরুজ মিয়া (৪০), মুসলিম মিয়া (৩৭) ও জুয়েল ইসলাম (২৮)। আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টোলপ্লাজার ঠিকাদার রানা কন্সট্রাকশনের ব্যবসায়ীক পার্টনার রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমূল আলম নাজু জানিয়েছেন, ডাকাতদলের অতর্কিত হামলায় কর্মচারীরা প্রতিরোধ করার চেষ্টা করলেও তাদের বাধা দেওয়া সম্ভব হয়নি। বরং ডাকাতেরা ধারালো অস্ত্রের আঘাতে কর্মচারীদের গুরুতর আহত করে প্রায় ১৪ লাখ টাকা নিয়ে যায়। তার অভিযোগ, পুলিশের এসআই পদমর্যাদার একজন কর্মকর্তা টহল দল নিয়ে ঘটনাস্থলের প্রায় ২৫ ফুট দূরে দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করলেও তিনি ডাকাতদের প্রতিহত করার কোনো উদ্যোগ নেননি। হামলায় আক্রান্ত কর্মচারীরা এ সময় পুলিশের সাহায্য চাইলেও কোন সাড়া পায়নি। ঘটনার সময় যারা ছিলেন তাদের ভাষ্যমতে ডাকাতদের চিহ্নিত করা চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে ডাকাতদের কয়েকজনের পরিচায় পাওয়া গেছে বলে তিনি জানান। টোলপ্লাজার ম্যানেজার দাউদ আলী সরদার জানান, ঘটনার সময় পুলিশের নীরব ভূমিকার কারণে ডাকাতেরা নির্বিঘ্নে ডাকাতি করে চলে যেতে পেরেছে। জানা গেছে, টোলপ্লাজার ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান। তার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। এ ঘটনায় টোলপ্লাজার ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে লালমনিরহাট সদর থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নাজমূল আলম নাজু। লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরুন্নবী বলেন, তিনি ঘটনা শুনেছেন। প্রকৃত ঘটনা কি তা অনুসন্ধান না করে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ নিয়ে কেউ অভিযোগ করলে তা আইনি প্রক্রিয়ায় গুরুত্বের সাথে দেখা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি