নিউজ ডেক্স
আরও খবর
ফ্যামিলি কার্ডের নামে ৯৮ হাজার টাকা লোপাট, আরও টাকা নিতে গেলে বিএনপি নেতার স্ত্রীকে ধোলাই
আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা: ঘর বরাদ্দে আর্থিক অনিয়ম, সন্ধ্যায় নারী-মাদকের কারবার
সেন্ট মার্টিনে জামায়াতের অনভিজ্ঞ কর্মীদের বিনা মূল্যে খৎনার পর অন্তত ৫০ শিশু অসুস্থ
বিরোধী ও সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বিএনপি সরকার: এইচআরডাব্লিউ
বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল: ঝুঁকিতে রাজস্ব, কর্মসংস্থান ও কৌশলগত নিয়ন্ত্রণ
সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ
সাত দশক পর ব্রহ্মপুত্র দিয়ে আসাম থেকে বাংলাদেশে মিথানল
পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট থেকেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
গত দুই দিনে যান্ত্রিক ত্রুটির কারণে ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট বন্ধ হয়ে পড়লে কর্তৃপক্ষ পুরো কেন্দ্রের উৎপাদন স্থগিত করে।
দেশের একমাত্র কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়েছে ইতিমধ্যে।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটের ত্রুটি সারাতে কাজ চলছে। তবে বিদ্যুৎ উৎপাদন কবে আবার শুরু হবে, সে বিষয়ে এখনই কোনো সময়সীমা জানানো সম্ভব হচ্ছে না।
তিনি জানান, প্রথম ইউনিটটি সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে এবং তৃতীয় ইউনিটটি মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিটে ত্রুটির কারণে বন্ধ হয়। প্রথম ইউনিটের ক্যাবল নষ্ট হয়ে যায়; তৃতীয় ইউনিটে দেখা দেয় গ্রিড-সংক্রান্ত সমস্যা।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে ১৬০–১৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি প্রতিদিন গ্রিডে দিত ৫০–৫৫ মেগাওয়াট বিদ্যুৎ।
এদিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটিও দীর্ঘদিন ধরে উৎপাদনের বাইরে। সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর থেকে সেটি বন্ধ রয়েছে—প্রায় ছয় বছর ধরে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]