পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ October, ২০২৬
৭:৩৭ am
3 ভিউ

আরও খবর

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে

‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০

২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ

২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা

কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন

“বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

“বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী

পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ | ৭:৩৭ 3 ভিউ
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২ পয়েন্টে নেমেছে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে এদিন ৫৪২ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২৩ কোটি ১১ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৮১ কোটি টাকা। শেয়ার বাজারের বেহাল দশা কোনোভাবেই কাটছে না। বিনিয়োগকারীদের আস্থাও ফিরছে না। ক্ষোভের সাথে সাথে অনেক বিনিয়োগকারী প্রশ্ন তুলেছেন নীতি নির্ধারকদের সততা ও দক্ষতা নিয়ে। রাফিউল ইসলাম নামে একজন বিনিয়োগকারী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শুনতাম দরবেশের কারণে শেয়ার বাজারের হাজার হাজার কোটি টাকার মূলধন গায়েব হয়ে যাচ্ছে। এখন তো সেই সরকার নেই, তাহলে এখন নয়া দরবেশ কে? কার কারণে গত দুই বছরেও শেয়ার বাজার থেকে পুঁজি তুলতে পারছে না আমার মত হাজার হাজার বিনিয়োগকারী? আমাদের ভবিষ্যৎ কী- প্রশ্ন রাখেন তিনি। রোববার ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৬টির দাম বেড়েছে, ২৯১টির কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, মালেক স্পিনিং, ডোমিনেজ স্টিল, সোনালী লাইফ, সেনা ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, মতিন স্পিনিং, সায়হাম কটন ও আইপিডিসি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৪০টির দাম বেড়েছে, ১১৪টির কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে রোববার ১৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭৭ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ