পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান – বর্ণমালা টেলিভিশন

পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ১০:০৮ 26 ভিউ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পারমাণবিক স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন। রোববার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এসব হামলাকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক শান্তির বিরুদ্ধে আগ্রাসন হিসেবে উল্লেখ করেন। চিঠিতে তিনি বলেন, ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে মধ্য ইরানের নাতাঞ্জ এবং পারস্য উপসাগর উপকূলের বুশেহর পারমাণবিক কেন্দ্রের আশপাশে হামলার বিষয়টি তিনি তুলে ধরেন। আরাগচি বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে দায়ী রাষ্ট্রকে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে, পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা দিতে হবে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকতে হবে। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) অন্তর্ভুক্ত করার জন্য বাধ্য করতে হবে এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র ত্যাগে চাপ প্রয়োগ করতে হবে। এই চিঠি এমন সময় এলো, যখন ইরান দাবি করেছে যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে নাতাঞ্জে তাদের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। এর আগে, ইরান একাধিকবার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের বিরুদ্ধে অযৌক্তিক হামলা চালাচ্ছে, যদিও বিভিন্ন জাতিসংঘ প্রতিবেদনে ইরানের পারমাণবিক কার্যক্রমকে শান্তিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: প্রেস টিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার