পাগল বেশে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে কারা? – বর্ণমালা টেলিভিশন

পাগল বেশে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে কারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ January, ২০২৫ | ৭:১২ 221 ভিউ
বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা নতুন রূপ নিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মাঝে ভারতের দিক থেকে পাগলবেশে একের পর এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে। এদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্ক অবনতি হতে শুরু করে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ সেই সংকটকে আরও গভীর করেছে। বাংলাদেশ সরকারের প্রতিবাদে বিএসএফ পিছু হটলেও, উত্তেজনা কমেনি। সম্প্রতি, ভারতের দিক থেকে আসা পাগলবেশী ব্যক্তিদের দেখা যাচ্ছে সীমান্ত এলাকায়। এদের অনেকে হিন্দিতে অসংলগ্ন কথা বলছে, যেমন "বন্ধ করদো মেনে বাঁচা দিয়া।" তাদের অস্বাভাবিক আচরণ সন্দেহ তৈরি করেছে। স্থানীয়রা বলছেন, এই প্রবেশকারীরা মানসিক রোগী নাও হতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজিবি ও স্থানীয় প্রশাসন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে, ভারতীয় এই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের আসল কারণ নিয়ে আলোচনা থেমে নেই। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল সীমান্ত উত্তেজনারই অংশ নয়। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তাদের ব্যবহৃত ভাষা, পোশাক এবং আচরণ খতিয়ে দেখলে স্পষ্ট, বিষয়টি সাধারণ নয়। জনমনে এখন একটাই প্রশ্ন—এরা কারা এবং তাদের আসল উদ্দেশ্য কী?

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন