পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫৬ 122 ভিউ
পাকিস্তানি গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আসাম রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন নজরদারি ও প্রাথমিক তদন্তের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কুলেন্দ্র শর্মা। পুলিশ সূত্রে জানা গেছে, কুলেন্দ্র শর্মা পাকিস্তানের একটি গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তার মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে বেশ কিছু সন্দেহজনক তথ্য উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, কিছু তথ্য মুছে ফেলা হয়েছে। সোনিতপুর জেলার উপ-পুলিশ সুপার (ডিএসপি) হরিচরণ ভুমিজ জানান, শর্মার পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বিষয়ে সন্দেহ জোরালো হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এনডিটিভি জানিয়েছে, অবসরের আগে কুলেন্দ্র শর্মা তেজপুর বিমানঘাঁটিতে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এই ঘাঁটিতে সুখোই-৩০ যুদ্ধবিমান স্কোয়াড্রনসহ গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রয়েছে। তিনি ২০০২ সালে বিমানবাহিনী থেকে অবসর নেন। পরে স্বল্প সময়ের জন্য তেজপুর বিশ্ববিদ্যালয়েও কাজ করেন। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির নতুন সংস্করণ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার কুলেন্দ্র শর্মাকে শনিবার আদালতে হাজির করার কথা বলা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা