পহেলগাঁওয়ে ‘প্রোপাগান্ডা’ চলছে: শত্রুঘ্ন সিনহা – বর্ণমালা টেলিভিশন

পহেলগাঁওয়ে ‘প্রোপাগান্ডা’ চলছে: শত্রুঘ্ন সিনহা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ | ১১:৩৫ 129 ভিউ
পহেলগাঁও হামলার কারণ হিসেবে ভারতে ধর্মের বিষয়টিকে টেনে আনছে দেশটির গণমাধ্যমগুলো। সামাজিক মাধ্যম জুড়ে নেটিজেনদের আলোচনা-সমালোচনা তীব্র আকার ধারণ করেছে। যা কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এবার পহেলগাঁওকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সামনে অভিনেতা শত্রুঘ্ন সিন্হা। তিনিও বিষয়টিকে বিভাজনের রাজনীতিই মনে করছেন। তাকে জিজ্ঞেস করা হয়, হিন্দুদের ওপর যা কিছু হচ্ছে, তা নিয়ে আপনার মতামত কী?—এমন প্রশ্ন করতেই একবারে সবাইকে চুপ করিয়ে দিলেন অভিনেতা। পাশাপাশি তিনি যে বিভাজনের রাজনীতিতে পা দেবেন না, সেটিও স্পষ্ট করে দিলেন শত্রুঘ্ন সিনহা। একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময় ফটোসাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তেই ক্ষুব্ধ হন অভিনেতা। তিনি বলেন, এত হিন্দু হিন্দু করার কী আছে এখানে। হিন্দু-মুসলিম— সবাই ভারতীয়। পাশাপাশি তিনি এ রকম একটা ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানোর বিরোধিতা করেছেন। শত্রুঘ্ন সিনহা বলেন, এটা একটা ‘প্রোপাগান্ডা যুদ্ধ’ চলছে। বিষয়টি খুব সংবেদনশীল। খুব সাবধানে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এমন কিছু করা উচিত নয়, যেখানে পরিস্থিতি বিগড়ে যায়। ক্ষতটা একেবারে তাজা। সেরে উঠতে সময় দিতে হবে। শত্রুঘ্নের মতো তার মেয়ে সোনাক্ষীও বাবার মতো বিভাজনের রাজনীতির বিরুদ্ধে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?