পর্দায় আসছে সিকান্দার – বর্ণমালা টেলিভিশন

পর্দায় আসছে সিকান্দার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:৪১ 126 ভিউ
পর্দায় আসছেন সালমান খান। সিনেমার নাম ‘সিকান্দার’। ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। কিন্তু সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে এরইমধ্যে বিতর্কের জন্ম হয়েছে। নির্মাতারা দুটি টিজার প্রকাশ করেছেন, যার মধ্যে একটি বলিউডের ইতিহাসে সর্বাধিক দেখা। তবে তারা এখনও এআর মুরুগাদোসের পরিচালনায় নির্মিত এ সিনেমার আনুষ্ঠানিক মুক্তির তারিখ নিশ্চিত করতে পারেননি। যদিও প্রাথমিক মুক্তির তারিখ ৩০ মার্চ আন্তর্জাতিকভাবে অগ্রিম বুকিং শুরু হয়েছে। অর্থাৎ ঈদে আসছেন সালমান। বরাবরই এ সময়টা সিনেমা মুক্তির জন্য বেছে নেন বলিউডের এ অভিনেতা। প্রশ্ন হচ্ছে সালমান কী সিকান্দার দিয়ে নিজেকে ছাড়িয়ে যেতে পারবেন? কারণ, বলিউডে বিগ কাস্টিংয়ের সিনেমার ওপেনিং নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এর আগে সালমানের ‘টাইগার-৩’ ঈদেই মুক্তি পেয়েছিল। কিন্তু ওপেনিংয়ে আশানুরূপ সাফল্য পায়নি। এটি সপ্তাহান্তে দর্শকদের আকর্ষণ করতে পারেনি। এর কারণ হিসাবে সমালোচকরা বলেছিলেন দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার জন্য বিষয়বস্তু যথেষ্ট শক্তিশালী ছিল না। ২০২৩ সালের এই অ্যাকশন থ্রিলারটি ৪৪.৫০ কোটি আয়ের ওপেনিং দিয়েছিল। স্বভাবতই আরও একটি ঈদে সালমানের দিকেই তাকিয়ে ভক্তরা, ইন্ডাস্ট্রিও। এটি সালমান খান বনাম সালমান খান হতে চলেছে। কারণ তার প্রথম লক্ষ্য হবে, ‘টাইগার ৩’র প্রথম দিনের কালেকশনকে ছাড়িয়ে যাওয়া। এটি ছিল কোভিড-পরবর্তী যুগে বলিউডের পঞ্চম সর্বোচ্চ ওপেনার। এখন ‘সিকান্দার’ শীর্ষ ৫’র অন্যান্য বিগ-হিটদের ছাড়িয়ে যেতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। কোভিড মহামারী-পরবর্তী যুগে সর্বোচ্চ বলিউড ওপেনারদের এক নাম্বারে অবস্থান করছেন শাহরুখ। তার অভিনীত ‘জওয়ান’র ওপেনিং আয় ছিল ৭৫ কোটি ভারতীয় রুপি। ‘পাঠান’ (৫৭ কোটি রুপি) নিয়ে দ্বিতীয় অবস্থানেও রয়েছেন শাহরুখ। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ‘স্ত্রী-২’ (৬৪.৮০ কোটি রুপি), চতুর্থ রণবীরের ‘অ্যানিম্যাল’ (৬৩.৮০ কোটি রুপি), পঞ্চম স্থানে রয়েছে সালমানের ‘টাইগার-৩’ (৪৪.৫০ কোটি), ষষ্ঠ অজয়ের ‘সিংহাম এগেইন’ (৪৩.৭০ কোটি), সপ্তম সানি দেওলের ‘গদর-২’ (৪০.১০ কোটি), অষ্টম ‘আদিপুরুষ (হিন্দি ভার্সন ৩৭.২৫ রুপি), নবম ‘ব্রহ্মাস্ত্র’ (৩৭ কোটি), দশম স্থানে রয়েছে ‘ভুল ভুলাইয়া-৩’ (৩৬.৬০ কোটি)। ভারতে রবিবার সাপ্তাহিক ছুটি। এটিই সাধারণত উদ্বোধনী সপ্তাহের সবচেয়ে বড় দিন। বিশ্লেষকদের ধারনা, যদি এ দিনেই ‘সিকান্দার’ মুক্তি পায়, তাহলে এটি ৪৫ কোটিরও বেশি আয় করবে এবং ‘টাইগার ৩’-কে শীর্ষ ৫-এর তালিকা থেকে মুক্তি দেবে। তবে, সিনেমার ট্রেলারটি কেমন সাড়া পাবে তা কেবল সময়ই বলে দেবে। ‘টাইগার’-এর তিনি কিস্তিতে ক্যাটরিনাকে সঙ্গে নিলেও এবার সালমান কাছে টেনেছেন রাশমিকা মান্দানাকে। দর্শকও অবশ্য আগ্রহ দেখিয়েছেন এ জুটির প্রতি। বাকিটা সময়ের অপেক্ষা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার