পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় – বর্ণমালা টেলিভিশন

পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৫ 84 ভিউ
পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে রোববার (৮ ফেব্রুয়ারি)। এতে সোশ্যালিস্ট পার্টির সমর্থিত মধ্যবাম রাজনীতিক অ্যান্টোনিও জোযে সেগুরো বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন এবং দেশটির নবম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সেগুরো মোট ৩৪ লাখ ৮২ হাজার ৪৮১ ভোট পেয়ে মোট ভোটের প্রায় ৬৬ দশমিক ৮২ শতাংশ অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী দল ‘সেগা’-এর নেতা আন্দ্রে ভেনতুরা পান ১৭ লাখ ২৯ হাজার ৩৭১ ভোট, যা মোটের ৩৩ দশমিক ১৮ শতাংশ। প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সংবিধান অনুযায়ী দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রয়োজন হয়। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণতন্ত্রে দেশের জনগণের আস্থারই প্রতিফলন। নবনির্বাচিত রাষ্ট্রপতি অ্যান্টোনিও জোযে সেগুরো আগামী ৯ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। এ দিন থেকেই তিনি ২০২৬–২০৩১ মেয়াদের জন্য তার দায়িত্ব পালন শুরু করবেন। পর্তুগালের সংবিধান অনুসারে, একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। যদিও রাষ্ট্রপতির পদটি সাংবিধানিকভাবে সীমিত ক্ষমতার প্রতীকমূলক একটি পদ, তবুও এতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রয়েছে। তিনি সংসদ ভেঙে দিতে পারেন, প্রয়োজনে আগাম নির্বাচন আহ্বান করতে পারেন এবং কিছু ক্ষেত্রে আইন প্রণয়নে ভেটো দেওয়ার মতো ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। বিজয়ের পর এক বক্তব্যে সেগুরো বলেন, ‘জাতীয় ঐক্য, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং সাংবিধানিক ভারসাম্য রক্ষা হবে আমার প্রধান অগ্রাধিকার।’ তিনি আরও জানান, ‘পর্তুগালকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে তুলে ধরে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল পর্তুগিজ জনগণের মধ্যমপন্থা, প্রাতিষ্ঠানিক স্থিতি ও চরমপন্থা প্রত্যাখ্যানের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান পাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা