পবিত্র মাহে রমজান শুরু হতে আর কতদিন বাকি? – বর্ণমালা টেলিভিশন

পবিত্র মাহে রমজান শুরু হতে আর কতদিন বাকি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ১:২৯ 118 ভিউ
পবিত্র মাহে রমজান শুরু হতে এখনো প্রায় ৫০ দিন (আনুমানিক) বাকি রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে রমজানের প্রথম রোজা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও বরকতময়। এ মাস আল্লাহর নৈকট্য অর্জন, আত্মশুদ্ধি, ধৈর্য ও আত্মসংযমের অনন্য সুযোগ এনে দেয়। রোজা পালনের মাধ্যমে একজন মুসলমান ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে গরিব ও অসহায় মানুষের কষ্ট অনুভব করতে শেখে, যা সহানুভূতি ও দানের মানসিকতা গড়ে তোলে। ইসলামি বিশ্বাস অনুযায়ী, রমজান হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, যেখানে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। ২০২৬ সালের রমজান কবে শুরু হতে পারে? দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (ICAD) প্রকাশিত হিজরি-টু-গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ১৯ ফেব্রুয়ারি প্রথম রোজা হতে পারে। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা ও ঈদ পালিত হয়। সেই হিসাব অনুযায়ী, বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি ২০২৬ রমজানের প্রথম দিন এবং সম্ভাব্যভাবে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। এ ইবাদতের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করে এবং আত্মাকে পবিত্র করে তোলে। রোজা মানুষকে ধৈর্যশীল, সংযমী ও নৈতিকভাবে উন্নত হতে সহায়তা করে। একই সঙ্গে এটি সমাজে সহমর্মিতা, দানশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক