পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ October, ২০২৬
৫:৩১ am
5 ভিউ

আরও খবর

২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ

ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে

জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা

ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা

দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের

জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা

অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে

পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ | ৫:৩১ 5 ভিউ
পদ্মার চর ঘেঁষা বিস্তীর্ণ জনপদ, কাছেই কাঁটাতারের বেড়া। দিনের বেলায় কৃষিকাজে ব্যস্ত থাকে মানুষ, কিন্তু রাত নামলে সীমান্তের চেনা দৃশ্য পাল্টে যায়। দুর্গম চর, নদীপথ এবং কম ব্যবহৃত সীমান্তপথ ধরে বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে সোনা; বিপরীতে ভারত থেকে দেশে আসছে হেরোইনসহ নানা মাদক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কখনো বড় চালান আটক হলেও অধিকাংশ ঘটনায় গ্রেপ্তার হচ্ছে বাহকরা। নেপথ্যের মূল কারবারিরা থেকে যাচ্ছে অধরা। রাজশাহীর গোদাগাড়ী ও আশপাশের সীমান্তে মাদক, হুন্ডি এবং স্বর্ণ পাচারের নেটওয়ার্ক সক্রিয়—এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবগত। তাদের প্রতিবেদনেও গোদাগাড়ী ও পাশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তকে মাদক ও সোনা পাচারের গুরুত্বপূর্ণ পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, মাদক কারবারিদের তালিকা হালনাগাদ করার পাশাপাশি মাদকের অর্থে গড়ে তোলা সম্পদ শনাক্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। একের পর এক হেরোইনের বড় চালান এসআরবির (সাবেক র‌্যাব) দুই বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে দ্বিগুণের কাছাকাছি হেরোইন জব্দ হয়েছে। ২০২৫ সালে উদ্ধার হয়েছিল ১৪ দশমিক ২৬৯ কেজি। এ বছরের ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে ২৬ দশমিক ৪১৩ কেজি। বিজিবি গত বছর ৩০০ গ্রাম হেরোইন জব্দ করলেও চলতি বছরের নয় মাসেই উদ্ধার করেছে ৯০০ গ্রাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে এক কেজি হেরোইনের দাম কমপক্ষে ১ কোটি টাকা। সাম্প্রতিক কয়েকটি অভিযান সীমান্ত দিয়ে হেরোইন প্রবেশের ঝুঁকিকে সামনে এনেছে। সর্বশেষ, গত পরশু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫)। এর আগে ২৪শে সেপ্টেম্বর গোদাগাড়ীর কবুতরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করে এসআরবি-৫। চলতি বছরের জুলাইয়ে গোদাগাড়ীর লালবাগ হেলিপ্যাড এলাকায় র‌্যাবের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার হন। এ ছাড়া গোদাগাড়ীর এক মাদক কারবারির বাড়িতে স্টিলের ভল্ট ভেঙে সাড়ে ৭ কেজি হেরোইন, সাড়ে ২৪ লাখ টাকা, ২৫৮ গ্রাম স্বর্ণালংকার এবং ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে গোদাগাড়ী থেকে ৬ দশমিক ৫ কেজি হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সরকারি এই সংস্থার প্রকাশিত তথ্যেও ঘটনাটিকে মাদকের ‘গডফাদার’ গ্রেপ্তারের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। সীমান্তের চরাঞ্চল থেকে সড়কপথ হয়ে শহরমুখী বিভিন্ন পর্যায়েই হেরোইনের চালান ধরা পড়ছে। রাজশাহী এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইসতিয়াক জানান, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে হেরোইন পাচারের ঘটনা বেশি ঘটে। কঠোর অবস্থানের কারণে তাঁদের বাহিনী বেশ কয়েকটি বড় চালান উদ্ধার করতে পেরেছে। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসানও বলেন, দুই জেলার সীমান্তপথে হেরোইনের কারবার বেশি। তাঁর মতে, এ কারণে কারবারিরা প্রায়ই কম পরিচিত ও অপ্রচলিত পথ ব্যবহার করে। সোনা যাচ্ছে কোন পথে মাদক পাচারের পাশাপাশি রাজশাহী সীমান্তকে স্বর্ণ পাচারের পথ হিসেবেও ব্যবহারের তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, তিনি দীর্ঘদিন রাজশাহী অঞ্চলের চার জেলার সীমান্ত নিয়ে কাজ করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া তাঁর প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে বড় চালানে বাংলাদেশে আসা সোনার একটি অংশ ঢাকা থেকে রাজশাহীতে নেওয়া হয়। পরে ছোট ছোট চালানে রাজশিয়ার বিভিন্ন সীমান্তপথ দিয়ে তা ভারতে পাচার করা হয়। ওই প্রতিবেদনে তদন্তসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বরাতে আরও বলা হয়েছে, সোনার বিনিময়ে ভারত থেকে হেরোইন ও ফেনসিডিল—যা ‘স্কার্ফ’ নামেও পরিচিত—দেশে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ১লা এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ৯টি সোনার বারসহ কামরুজ্জামান ডাবলু (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জে। রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে যাওয়া সোনার চালান সেখানেও আটক হচ্ছে। ৬ই জুলাই রাজশিয়া সীমান্তের বিপরীতে ভারতের জলঙ্গী থেকে ৫৬৫ গ্রাম সোনা জব্দ করা হয়। বাইসাইকেলের রডের ভেতরে লুকিয়ে সোনাগুলো পাচারের চেষ্টা হচ্ছিল। জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ‘যারা ধরা পড়ছে, তারা বহনকারী। পুলিশ তাদের হোতাকে ধরার চেষ্টা করছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু