ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান – বর্ণমালা টেলিভিশন

ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ | ৬:০৯ 68 ভিউ
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ‘আমেরিকা যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানি জনগণের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেয়, তাহলে ইরানও চুক্তির জন্য পূর্ণ প্রস্তুতি দেখাবে।’ ইসলামাবাদে যাওয়ার সময় ইরানি প্রতিনিধি দলের সঙ্গে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এক বছরেরও কম সময়ে দু’বার আলোচনা চলার সময় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।’ ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে কালিবাফ বলেন ‘আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখি না।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘ওয়াশিংটন যদি এই আলোচনাকে নিছক শক্তি প্রদর্শন বা প্রতারণার কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে তেহরান তার সক্ষমতার ওপর নির্ভর করে ইরানি জনগণের অধিকার রক্ষায় প্রস্তুত থাকবে।’ তিনি বলেন, ‘এটি প্রমাণ করে যে, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া জিম্বাবুয়েতে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮ ববিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত: ২ বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ মার্কিন পদক্ষেপে ইরানে সরকারের পাশে থাকবে বিরোধীরাও দেয়ালের ভেতর ১১৭ কোটি টাকার স্বর্ণ জার্মানিতে নিয়ন্ত্রণে দাবানল, ইউরোপের যেসব দেশে এখনো জ্বলছে আগুন ৩ মিনিটে ৯০০ কর্মী ছাঁটাইকারী সেই সিইও নিজেই এবার চাকরিচ্যুত ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, যুবলীগ কর্মীসহ আটক ৪