নেটিজেনদের সমালোচনার মুখে সামিরা খান মাহি – বর্ণমালা টেলিভিশন

নেটিজেনদের সমালোচনার মুখে সামিরা খান মাহি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৯:৫৫ 127 ভিউ
ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। এবার ঈদে অন্যান্য অনেক শিল্পীর একাধিক কাজ এলেও সেভাবে দেখা যায়নি মাহিকে। এরমধ্যে হঠাৎ এক নাচের ভিডিওর কারণে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন সামিরা খান মাহি। শুক্রবার (১১ এপ্রিল) ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করেছেন। বিভিন্ন পেজ থেকে শেয়ার করা ভিডিওটা ছড়িয়ে পড়েছে। নাসির নামে একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘পোশাকটা যেমন কালা বাস্তবেও কিন্তু এমন কালা ক্যামেরাম্যান হয়ত একটু এডিট মাইরা একটু চেহারাটা দেখাইছে আর কি অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে।’ আরেকজন প্রশ্ন করে লিখেছেন, ‘আচ্ছা ভাই পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না।’ রুশা জানাহ বুসরার কথায়, ‘পারিবারিক শিক্ষা বলে কিছু নাই এদের এসব ড্রেস পরে এদের মা-বাবা দেখলে ওর মা-বাবার লজ্জা করে না।’ অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরো দুইটা জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’ এসব সমালোচনা নিয়ে খানিক বিরক্ত অভিনেত্রী নিজে। এ বিষয়ে এবার মুখ খুললেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল তবে সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছিল, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত হয়নি।’ সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হয়ে আসছে। এটা নিয়ে আমার আর কিছুই বলার নেই। অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’ তিনি আরও বলেন, আমি এই কস্টিউম পেয়েছি জাস্ট রিহার্সেলের সময়- তাও একদিন আগে। আর এটা পরিবর্তন করার মতো যথেষ্ট সময়ও ছিল না।’ এদিকে সামিরা খান মাহি এখন একটি অ্যান্থোলজি ফিল্মের শুটিং করছেন। ‘থার্স ডে নাইট’ শিরোনামের এই গল্পটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি