নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ – বর্ণমালা টেলিভিশন

নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ February, ২০২৬ | ৮:০২ 136 ভিউ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত দুই বছরের গণহত্যায় ইসরায়েল এমন সব নিষিদ্ধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে, যা অত্যন্ত প্রাণঘাতী। আলজাজিরা এক অনুসন্ধানে জানিয়েছে, গাজায় হামলার সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত থার্মাল এবং থার্মোবারিক গোলাবারুদ ব্যবহার করেছে। হামলার সময় লক্ষ্যবস্তু প্রায় তিন হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়, যা প্রায় তিন হাজার ফিলিস্তিনিকে কার্যত ভস্মীভূত করে দিয়েছে। অনুসন্ধানকালে এসব হামলার শিকার বেশ কয়েকজনের স্বজনের বক্তব্য নিয়েছে আলজাজিরা। তেমনই একজন নারী ইয়াসমিন মাহানি। তিনি জানান, ২০২৪ সালের ১০ আগস্ট ভোরে গাজা শহরের আল-তাবিন স্কুলে হামলা চালায় ইসরায়েল। সেখানে ধ্বংসস্তূপের মধ্যে তিনি তাঁর ছেলে সাদকে খুঁজছিলেন। মাহানি বলেন, আমি মসজিদের ভেতরে গেলাম এবং নিজেকে মাংস ও রক্ত মাড়াতে দেখলাম। এরপর কয়েক দিন ধরে হাসপাতাল এবং মর্গগুলোতে অনুসন্ধান চালিয়েছি। কিন্তু আমরা সাদকে দাফন করার মতো কিছুই পাইনি। আলজাজিরা বলছে, মাহানি সেই হাজার হাজার ফিলিস্তিনিদের একজন, যাদের স্বজন গাজায় ইসরায়েলের গণহত্যার সময় স্রেফ অদৃশ্য হয়ে গেছে। আলজাজিরা অ্যারাবিকের ‘দ্য রেস্ট অব দ্য স্টোরি’ অনুসারে, গাজার সিভিল ডিফেন্স টিম ২৮৪২ জন ফিলিস্তিনির তথ্য নথিভুক্ত করেছে, যারা ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্রেফ বাষ্পীভূত হয়ে গেছে। এসব মানুষের রক্তের ছিটা বা মাংসের ছোট টুকরো ছাড়া আর কোনো অবশিষ্টাংশ ছিল না। বিশেষজ্ঞ এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরায়েলের পদ্ধতিগতভাবে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ থার্মাল এবং থার্মোবারিক অস্ত্রের ব্যবহার করেছে। যাকে প্রায়ই ভ্যাকুয়াম বা অ্যারোসল বোমা বলা হয়। এই অস্ত্র তিন হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা তৈরি করতে সক্ষম। এদিকে গত সোমবারও গাজা ও আশপাশের এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। অবরুদ্ধ পশ্চিম তীর নিয়ন্ত্রণে ইসরায়েলের নতুন পরিকল্পনার তীব্র আপত্তি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বৃদ্ধি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আপত্তি জানিয়েছেন। তিনি মনে করেন, ইসরায়েলের নিরাপত্তার জন্যই একটি স্থিতিশীল পশ্চিম তীর দরকার। ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণমূলক তৎপরতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। গত প্রায় আড়াই বছরে পশ্চিম তীরের বিভিন্ন শহরে হাজার হাজার নতুন আবাসন গঠনের পরিকল্পনা পাস করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর আগে যুক্তরাজ্য এক বিবৃতিতে ইসরায়েলকে পশ্চিম তীরে আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের ভৌগোলিক বা জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের যে কোনো একতরফা চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হবে। বিশ্লেষকরা বলছেন, অধিকৃত পশ্চিম তীরে নতুন ইসরায়েলি পদক্ষেপগুলো কার্যত দখলদারিত্ব সুসংহত করবে এবং অসলো চুক্তির সমাপ্তি ঘটাবে। ইসরায়েলের এ পরিকল্পনা একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বপ্নকে ধূলিসাৎ করবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী