নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল – বর্ণমালা টেলিভিশন

নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ May, ২০২৬ | ৫:০১ 88 ভিউ
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল প্রদর্শন করেছে। অভিনেতা প্রথমবারের মতো দল গঠন করে নির্বাচনে এসে ভূমিধস জয় পেয়েছেন। তার এ জয়ে বিনোদন জগতের তারকারা তাকে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেছেন। বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত, কমল হাসান, রাশমিকা মান্দানা, এআর রহমানসহ অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। এবার তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি রিল পোস্ট করেছেন বলিউডের মডেল-অভিনেত্রী পূজা হেগড়ে। ‘জানা নায়াগান’ সিনেমার শুটিং সেট থেকে বিজয়কে নিয়ে সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। যদিও ‘জানা নায়াগান’ সিনেমাটি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। আইনি জটিলতায় আটকে আছে। প্রযোজনা প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের আইনি মারপ্যাঁচের কারণে এটি এখনো অনুমোদন পায়নি। মঙ্গলবার অভিনেত্রীর ইনস্টাগ্রামে ‘জানা নায়াগান’ সিনেমার শুটিং সেটের দুটি পোস্ট শেয়ার করলে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ইনস্টাগ্রাম রিলের পাশাপাশি একটি ছবিতে বিজয় থালাপতির সঙ্গে পোজ দিতে দেখা গেছে পূজা হেগড়েকে। তার পোস্টগুলো ‘জানা নায়াগান’ সিনেমাকে আবারও আলোচনায় নিয়ে আসে, যখন বিজয়ের রাজনৈতিক অভিষেক নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছিল। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা রিলে পূজা হেগড়েকে ‘নির্বাচনে কে জিতবে?’—এমন প্রশ্নটির দিকে ইশারা করতে দেখা যায়। এরপর তিনি বিজয়ের পাশে দাঁড়ান, যেখানে বিজয় লজ্জায় মুখ লুকান। ক্লিপটি শেয়ার করে অভিনেত্রী লেখেন— ‘মনে হচ্ছে— ঘটনার আগেই আমি বলে দিয়েছিলাম? স্বপ্ন সত্যি হওয়ার জন্য শুভেচ্ছা— বিজয় স্যার।’ অভিনেত্রী পূজা হেগড়ে দিনের শুরুতে বিজয় থালাপতির সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেই ছবিতে দুজনকে মিলিয়ে পোশাকে ক্যামেরার সামনে হাসিমুখে দেখা যায়। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন— ‘অভিনন্দন বিজয় স্যার।’ বিজয়ের দল তামিলনাড়ুতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। একক বৃহত্তম দল হিসেবে টিভিকেকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন গভর্নর। ২৩৪টির মধ্যে ১০৮ আসনে জয় পেয়ে দলটি ডিএমকে ও এআইএডিএমকেকে পেছনে ফেলেছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি টিভিকে। উল্লেখ্য, পূজা হেগড়ে ২০১২ সালে তামিল সিনেমা 'মুগমুদি'র মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তিনি মূলত তেলুগু, হিন্দি ও তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। দাপুটে অভিনয় করে চলেছেন পূজা হেগড়ে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস